শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে অবৈধ গ্যাস সিলিন্ডারের গুদামে সেনা অভিযান

  • আপডেট সময়ঃ বুধবার, ২১ মে, ২০২৫

বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ক্রস ফিলিংয়ের (এক সিলিন্ডার থেকে আরেকটাতে গ্যাস ভরা) গুদামে অভিযান চালিয়ে সাত শতাধিক গ্যাস সিলিন্ডারের বোতল, ২টি মিনিট্রাক ও ১টি হাওয়া মেশিন জব্দ করেছে উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সোমবার (১৯ মে) রাত ১১টার দিকে উপজেলার উত্তর হাশিমপুর সৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান সূত্র জানায়, উপজেলার হাশিমপুর ইউনিয়ন ২ নং বার্মা পাড়া ওয়ার্ডস্থ উত্তর হাশিম পুর পূর্ব সোয়দাবাদের অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডারে ক্রস ফিলিং করছে একটি চক্র। গোপন এমন সংবাদে সোমবার রাত ১১ টার দিকে অভিযানে যায় উপজেলার দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা। কিন্তু টের পেয়ে তার আগে পালিয়ে যায় চক্রটি।

এ সময় ঘটনাস্থল থেকে ৭২০টি গ্যাস সিলিন্ডারের বোতল, ১টি হাওয়া মেশিন ও ২টি মিনিট্রাক এবং অবৈধ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

পরে জব্দকৃত মালামালগুলো উপজেলা ভূমি অফিসে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »