সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে শ্রমিকদলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা! হত্যাকারীকে গ্রেফতারের দাবী আসলাম চৌধুরীর।

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে মীর আরমান হোসেন (৪২) নামের এক শ্রমিক দলের নেতাকে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিক নেতা মীর আরমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মীর মোতাহের হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গলসলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় বসবাস করেন। আরমান সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকার অস্থায়ী বাসিন্দা মীর আরমানের মোবাইলে সন্ধ্যা সাড়ে ৭টায় একটি ফোন আসে। ফোন পেয়ে তিনি বাইরে গেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে পেটে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন বলেন, বিএনপি নেতা আরমানকেকে বা কারা ডেকে নিয়ে হত্যা করেছে। আমরা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার দাবি করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, লোকটিকে কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে। এর বেশি আমরা তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।

এদিকে, বিএনপি নেতা হত্যার প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ। তিনি হত্যাকারীদের কে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »