মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই-মিজানুর রহমান চৌধুরী।

  • আপডেট সময়ঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

মোঃ জামিল হোসেনঃ

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ছাত্র-জনতার গণআন্দোলনে পলায়নকারী ফ্যাসিস্ট হাসিনার দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। হাজার হাজার ছাত্র-জনতাকে গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্টদের দেশে রাজনীতি করার অধিকার নেই। গণহত্যার দায়ে তাদের বিচার নিশ্চিত করতে অন্তর্র্বতী সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সংস্কারের নামে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি না করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে
দ্রুত নির্বাচনের বিকল্প নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী ফ্যাসিবাদী শাসনে বিধ্বস্ত রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি শুক্রবার (৬ ডিসেম্বর ) সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতক পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি-যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ছাতক উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস শহিদের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক শহিদুর রহমান সুহেলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-
ছাতক উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মুহি, পৌর বিএনপি নেতা কবিরুল ইসলাম আজ্ঞুর, জসিম উদ্দিন সালমান,সমসু মিয়া, সাবেক কাউন্সিলর সালেক মিয়া, নিজাম উদ্দিন, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী, ফয়সল আহমদ সুমন, উসমান আলী, ছাতক পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর দাশ, এডভোকেট রাহি তালুকদার, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য আয়েস মিয়া, উপজেলা সদস্য ওলিউর রহমান আলেক, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য আমির আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান, শাহ কামাল, আলা উদ্দিন প্রমূখ।

কর্মীসভায় পৌরসভা ও ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »