সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ-
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত।

  • আপডেট সময়ঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে প্রত্যাশা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় ব্রাক জেলা সমন্বয়ক এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান, ইউপি চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাকির আমিন, খুরমা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদ আহমদ খলিল,ব্রাকের উপজেলা কো-অর্ডিনেটর নজরুল ইসলাম । এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, চরমহল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইউপি সদস্য অজিত কুমার দাস, সহ-সভাপতি ফজল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসের উপ- প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের উপ- সহকারী প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার সৈয়দ জিয়াউর রহমান, ব্রাকের প্রোগ্রাম অর্গানাইজার সাজেদা বেগম, এসএসকেএস ম্যানেজার স্বপ্না বেগম, তৃষা দে, এনামুল ইসলাম প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত পুনরেকত্রী করণ বিষয়ে ব্রাক যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবি দার। দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে প্রেরন করলে ও দেশের বিদেশ ফেরত নারী পুরুষ দের প্রশিক্ষনের মাধ্যমে কাজে লাগাতে সহায়তা করলে দেশের বেকারত্ব দুর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »