শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন সিলেটে বিএনপির পরিচয়ের আড়ালে আ’লীগ নেতার ‘সুকৌশলী মাস্টারপ্ল্যান’: তৃণমূল জুড়ে তীব্র ক্ষোভ জনগণকে আমার কাছে আসতে হবে না, আমি জনগণের কাছে যাবো: ওসি দাকোপ সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ইমন হত্যা ও পুলিশের গাড়ি ভাঙচুরের দায়ে চট্টগ্রামে তিন বিএনপি নেতাকে বহিষ্কার।

  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামে হত্যা: তিন নেতাকে বহিষ্কার করল বিএনপি।
চট্টগ্রাম নগরের বায়েজিদে আধিপত্য বিস্তার নিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সবুজ ও তার ভাই নগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং কৃষক দল নগর শাখার যুগ্ম আহ্বায়ক শাহ আলম।

আজ রবিবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী।

শুক্রবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরের বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির মো. সবুজ ও শান্তিনগর কলোনির মো. শাহ আলমের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় শান্তিনগর এলাকার যুবক মো. ইমন নিহত হন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়।

সংঘর্ষের খবর পেয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে গেলে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় দ্রুত বিচার আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘পুলিশের গাড়ির ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সহকারি পুলিশ কমিশনার বায়েজিত জোনের বেলায়েত বলেন, ইমন হত্য মামলা হয়েছে খুনের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকা যত বড় অপরাধী হোক না কেন তাদেরকে অবশ্য আইনের আওতায় আনবো,

গেটে টাকা কম দেওয়ায় কনেপক্ষের সঙ্গে সংঘর্ষ, হাত ভাঙল বরেরগেটে টাকা কম দেওয়ায় কনেপক্ষের সঙ্গে সংঘর্ষ, হাত ভাঙল বরের
পুলিশ জানায়, বহিষ্কৃত ছাত্রদল নেতা সাইফুল এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। গত ২৫ সেপ্টেম্বর রাতে চাঁদা না পেয়ে খুলশী থানাধীন কর্ণফুলী কাঁচাবাজারে সামনের রেললাইনে বসা দুই দোকানি আলাউদ্দিন ও রাশেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার দলের লোকজন। এরপর গত ২৯ সেপ্টেম্বর রাতে কুঞ্জছায়া এলাকায় শাহজাহান ওরফে আকাশ নামে এক ব্যবসায়ীকে তার প্রতিষ্ঠানে ঢুকে হামলা চালায় সাইফুল ও তার অনুসারীরা। মহানগর ছাত্রদলের এই নেতার (সাইফুল) বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ২৩ টি এবং তার ভাই স্বেচ্ছাসেবক দল নেতা সবুজের বিরুদ্ধে ৩০ টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »