সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রামে শ্রম কল্যাণ সংস্থা’র উপহার সামগ্রী পেলো অসহায় বঞ্চিতরা

  • আপডেট সময়ঃ রবিবার, ২০ আগস্ট, ২০২৩

 

মোহাম্মদ শাহারিয়া সুমন,মহানগর (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বিগত সপ্তাহে চট্টগ্রাম নগরীতে ৩০ বছরের রেকর্ড পরিমান ভারী বর্ষনের ফলে আকস্মিক বন্যা তলিয়ে যায় নিচু এলাকা। টানা পাঁচ দিনের জলাবদ্ধতায় ঘরবাড়ি কোমড় পরিমান পানিতে ডুবে চরম বেকায়দায় পড়ে নগরবাসী। এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিন্মবিত্ত মানুষগুলো। পানিতে নষ্ট হয়ে পড়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রসহ খাদ্যদ্রব্য। এদিকে বিভিন্ন অঞ্চল থেকে কর্মের খোজে আসা মানুষগুলো পরিচিত না হওয়ায় বঞ্চিত হয়েছে সরকারি বেসরকারি ত্রান ও সাহায্য থেকে। এদের কথা বিবেচনায় দক্ষিন এশিয়ার একমাত্র শ্রম কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন শ্রম কল্যাণ সংস্থা (এল ডব্লিউ ও) অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে উপহার সামগ্রী (খাদ্য দ্রব্য) বিতরণ করেছে।
সমাজসেবক মোঃ শাহজাহানের অর্থায়নে ও (এল ডব্লিউ ও) এর নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবকদের সহায়তায় শনিবার (১৯ আগস্ট) বিকেল ৪ টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন আরাকান রোড সংলগ্ন সিএন্ডবি (বালুরটাল) এলাকার সংগঠনের অফিসের নিচে অসহায় ও সুবিধাবঞ্চিতদের নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন মো: শাহজাহান, মো: আবু সাঈদ, আশরাফ হোসেন রোকন, মো: টিপু, সৈয়দ আবদুল আজিম মুন্না, মোহাম্মদ সারোয়ার হোসেন, মো: শাহিন, মোহাম্মদ : ফিরোজ উদ্দিন , আমান উল্লাহ আমান প্রমুখ।

এসময় সামর্থ্যবান নাগরিকদের ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়ে মোঃ শাহজাহান বলেন, এই উপহার সামগ্রী (খাদ্য দ্রব্য) ভিক্ষা নয়, এটা সামর্থ্যবানদের পক্ষ থেকে আপনাদের প্রাপ্য। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় ভেদাভেদ ভুলে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের দ্বায়িত্ব ও কর্তব্য বিবেচনা করে আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের নিয়ে যতটুকু সম্ভব তা নিয়ে মানুষদের পাশে দাড়াচ্ছি। সামর্থ্যবান নাগরিকদের প্রতি আহবান আপনারাও মানবসেবার এ সুযোগ থেকে বঞ্চিত হবেননা। কষ্টে থাকা মানুষদের খাবার ও অর্থসহায়তা দিন, আসুন সকলে মিলে গড়ে তুলি মানবিক পরিবেশ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে কাউকে পিছনে ফেলে রাখা যাবে না। পরস্পর সহযোগিতার মাধ্যমে পিছিয়ে পড়াদের সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

এদিকে গতকাল (শুক্রবার) কালুরঘাট ভারী শিল্প এলাকায় খালি জায়গায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা ও বীজ রোপন করা হয়। সেখান থেকে চলতি বছরের মধ্যেই ৫০ হাজার বৃক্ষ রোপনের অঙ্গিকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »