বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

  • আপডেট সময়ঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪

নিউজ ডেস্ক:

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

 

মঙ্গলবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮ টায় আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

 

জানা গেছে, বুধবার (৩১ জুলাই) দেশের সব অফিস-আদালত, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং রাজপথে এই কর্মসূচি পালন করবে তারা।

 

বিবৃতিতে সমন্বয়ক মাসউদ বলেন, ‘পুরো দেশে আজ বিরাজ করছে ভয়, সন্ত্রাস ও ত্রাসের পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের ওপর চালিয়েছে বর্বর গণহত্যা। রাষ্ট্রযন্ত্র স্বৈরাচারী কায়দায় তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের দমন করতে।

 

শিক্ষার্থীদের শরীর থেকে ঝরিয়েছে তাজা রক্ত। পুরো বাংলাদেশের রাজপথগুলো আজ আমাদের ভাই-বোনদের রক্তে রঞ্জিত। কি অপরাধ ছিল এই শিক্ষার্থীদের? স্বাধীন দেশে নিজের অধিকার চাইতে কেন রক্ত দিতে হবে?’

 

তিনি আরও বলেন, ‘সরকার পুলিশকে গুলি চালানোর গ্যারান্টি দিয়েই ক্ষান্ত হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করতে রামদা, অস্ত্র, রড ও লাটি হাতে লেলিয়ে দিয়েছে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের। তাদের যৌথ হামলায় নিহত হয়েছেন শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক।

 

আব্দুল হান্নান মাসউদ বলেন, এমন পরিস্থিতিতে সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা-মামলা, গুম-খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ে দেশের সব অফিস-আদালত, ক্যাম্পাস এবং রাজপথে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »