বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের মুরাদপুরে আবারো যুবক খুন! সিলেটে ছাতক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ? সীতাকুণ্ডে বারাকা রিসাইক্লিং শিপ ইয়ার্ড পরিদর্শনে এশিয়ান ইউনিভার্সিটির প্রতিনিধিদল সীতাকুণ্ডে জায়গা-সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সাবেক পৌর শিবির সভাপতি গুরুতর আহত সীতাকুণ্ডের ইতিহাসে এই প্রথম দুর্গম জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫ জন চট্টগ্রামের সীতাকুণ্ডে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বাংলাদেশ ব্যাংকের রফতানি আয়ের হিসাব সংশোধন

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

দেশি নিউজ-

নতুন হিসাবে রফতানি আয় কমেছে প্রায় ৩০%, বিওপির অনেক হিসাব-নিকাশ পাল্টে গেছে : রপ্তানি উন্নয়ন ব্যুরো চুপচাপ

রফতানি হওয়া পণ্যের মূল্য দেশে আসছিল না। এ রফতানির তথ্য নিয়েও রয়েছে অতিরঞ্জনের অভিযোগ। এ দুইয়ের প্রভাবে দেশের প্রকৃত রফতানি আয়ের তথ্য নিয়ে তৈরি হয়েছিল বিভ্রান্তি। বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর বক্তব্যও ছিল পরস্পরবিরোধী। এমন অবস্থায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রফতানির তথ্য থেকে এক ধাক্কায় ১৩ দশমিক ৮০ বিলিয়ন বা ১ হাজার ৩৮০ কোটি ডলার বাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যালান্স অব পেমেন্টের (বিওপি) হিসাবায়ন করতে গিয়ে এ সংশোধন আনা হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসের (জুলাই-এপ্রিল) বিওপির পরিসংখ্যান গতকালই প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে গত অর্থবছরের এপ্রিল পর্যন্ত রফতানি দেখানো হয়েছে ৩৩ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। যদিও একই সময়ে ইপিবি রফতানি দেখিয়েছে ৪৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। অর্থাৎ ইপিবির তথ্য সংশোধন করে সেখান থেকে ১৩ দশমিক ৮০ বিলিয়ন ডলার বা ৩০ শতাংশের কাছাকাছি বাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »