বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

রোহিঙ্গারা কঠিন সময় অতিবাহিত করছে; মার্কিন কংগ্রেস প্রতিনিধি দল

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

 

বিশেষ প্রতিনিধিঃ 

সফরে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা বলেছেন, কক্সবাজারে আশ্রয় ক্যাম্পে রোহিঙ্গারা চরম দুঃসময়  অতিবাহিত করছে। প্রায় দেশ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর চাহিদা ও সমস্যা একইরকম। তাদের দায়িত্ব বহন করা এবং তাদের দেশে ফিরিয়ে নেয়ার দায়িত্বও মিয়ানমার জান্ত সরকারের। বাংলাদেশের মতো এতো জনবহুল দেশের পক্ষে এ বিপুল সংখ্যক রোহিঙ্গার ভার বহনের দায়িত্ব নেওয়া খুবই কঠিন। তাই এই রোহিঙ্গা সংকট মোকাবিলা ও উত্তরণে বিশ্ববাসীকে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কংগ্রেস প্রতিনিধিগন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর ১৪ আগস্ট ২০২৩ ইংরেজি রোজ সোমবার সন্ধ্যায় কক্সবাজারস্থ রোহিঙ্গা শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে সফররত কংগ্রেস প্রতিনিধি দলের ২ সদস্য গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন।

সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তারা আরো বলেন, রোহিঙ্গাদের জনসংখ্যা দিনদিন বাড়ছে। এবং এই রোহিঙ্গা সমস্যা হঠাৎ করেই সমাধান সম্ভব নয়। তাদের আশা বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। তাদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি শিক্ষার মাধ্যমে তাদেরকে দক্ষতা অর্জনে সহায়তা করলে তারা তাদের পরিবার চালাতে পারবে। আর এই কঠিন কাজটি বাস্তবায়ন করতে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ব্রিফিংয়ে তারা বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধান এবং তাদের সাহায্যে প্রত্যেক দেশের চেষ্টা এবং বিশ্ব নেতাদের এগিয়ে আসতে হবে। আমরা আশাবাদি খুব দ্রুত  রোহিঙ্গা সমস্যার সমাধান হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »