সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সিভিল সার্জন কার্যালয়ে মৌলভীবাজার ও এর নিয়ন্ত্রাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়োগে অনিয়মের অভিযোগ

  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ জুন, ২০২৪

 

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় মৌলভীবাজার ও এর নিয়ন্ত্রাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শুন্য পদে ৭ ক্যাটাগরিতে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযোদ্ধা কৌটায় নিয়োগের আবেদন থাকার পরও বীর মুক্তিযোদ্ধার নাতিন এই কৌটার কোন সুবিধা পাননি। কর্তৃপক্ষ বলছেন নীর্ধারিত কৌটায় আবেদন হয়েছে মাত্র এক তৃতীয়াংশ।

জানাযায়, সিভিল সার্জন কার্যালয় মৌলভীবাজার ও এর নিয়ন্ত্রাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শুন্য পদে ৭ ক্যাটাগরিতে ১১-১৭ গ্রেডের( পুর্বতন ৩য় শ্রেণী)৷ নিয়োগের জন্য ৭ জুলাই লিখিত পরীক্ষা ও ১১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্টিত হয়। লিখিত পরীক্ষায় ৬৭৫ জন কৃতকার্য হয়। লিখিত পরীক্ষার কৃতকার্যদের মধ্যে মৌখিক পরীক্ষায় বিভাগীয় নিয়োগ কমিটি ৯৩ জনকে মনোনীত করেন।

 

এই নিয়োগ নিয়ে পরীক্ষার্থী ও অভিবাবকরা করছেন অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ। শ্রীমঙ্গল সিন্দুর খাঁন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা রতি কান্ত রায় এর নাতনি পাপিয়া রায় বলেন, আমি স্বাস্থ্য সহকারী পদে মুক্তিযোদ্ধা কৌটায় পরীক্ষা দিলেও মুক্তিযোদ্ধা কৌটার কোন সুবিধা আমাকে দেওয়া হয়নি। যার ফলে আমার চাকুরী হয়নি। নিয়োগ প্রক্রিয়ায় যথেষ্ট অনিয়ম হয়েছে।

এব্যাপারে মৌলভীবাজার সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মোর্শদ এর নিকট নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চাইলে তিনি বলেন, নিয়োগ প্রাপ্ত চাকুরী প্রাপ্তদের  পুলিশ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন আপডেথ দেওয়া সম্ভব নয়।

এছাড়াও তথ্য দিতে গেলে সিলেট বিভাগীয় পরিচালক( স্বাস্থ্য) ডা: মো: আনিসুর রহমান এর অনুমতি নিতে হবে। মুক্তিযোদ্ধা কৌটায় কতটি পদ ছিল ও এই আওতায় কতজন চাকুরী পেয়েছেন প্রশ্ন করলে তিনি জানান, মুক্তিযোদ্ধা কৌটার ২৫ টি। কিন্তু এই কৌটায় ৮ জনকে পাওয়া গেছে।

সিলেট বিভাগীয় পরিচালক( স্বাস্থ্য) ডা: মো: আনিসুর রহমান এর সাথে মোবাইল ফোনে কথা বললে, তিনি বলেন এখন তথ্য দেওয়া যাবেনা। নিযোগ প্রক্রিয়া শেষ হলে দেওয়া হবে। আপনার নাম ঠিকানা, মোবাইল নাম্বার ম্যাসেজ করে দেন। পরে কথা বলবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »