সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ-
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ডে গঙ্গা স্নান করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ জুন, ২০২৪

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড বড় কুমিরা জেলে পাড়ার প্রায় পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের নিকটস্হ কুমিরা সাগরকূলে গঙ্গাস্নান করতে গিয়ে দুই শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের জেলেপাড়া এলাকার সাগর উপকূলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা কুমিরা ইউনিয়নের জেলেপাড়া এলাকার অনিল দাশের মেয়ে খুশি দাশ(৮)ও একই পাড়ার রানা দাশের মেয়ে কিশোরী দাশ(১০)।
দুইজন মৃর্ত্যুর ব্যাপারে নিশ্চিত করেছেন কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন।

স্থানীয়দের একাধিক সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় আজও বেলা ১১টার দিকে কুমিরা ইউনিয়নের জেলেপাড়া উদ্যোগে পূর্নার্থীরা গঙ্গাস্নান দিতে যায় প্রায় ৫/৬ শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের ছোট ছোট শিশুরা। যখন তারা গঙ্গাস্নান করতে সাগরে নামেন তখন সমুদ্রে জোয়ার ছিল। গঙ্গাস্নান শেষে কূলে উঠার সময় সমুদ্রে জোয়ারের পানি দূত ভাটা পড়ছিল। এ সময় হুড়াহুড়ি করে সমুদ্র কিনারায় উঠতে গিয়ে পদদলিত হয়ে খুশি দাস ও কিশোরী দাস নিখোঁজ হয়। পরে স্থানীয়রা দীর্ঘ এক ঘণ্টা খোঁজাখুঁজির পরে তাদের উদ্ধার করে। উদ্ধারের পর তাদেরকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলেপাড়ার গৌরাঙ্গ দাশ আমাদের সময় কে বলেন, আমরা গঙ্গাস্নান করে কিনারায় উঠতে গিয়ে হুড়াহুড়ির মধ্যে দুই শিশু পদদলিত হয়ে নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরে তাদের অচেতন অবস্হায় পাওয়া গেলে দ্রুত হাসপাতাল নিয়ে যায়,ডাক্তার বলছে তারা মৃত।
কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোর্শেদুল আলম চৌধুরী বলেন, সমুদ্রের যে জায়গায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, ওই জায়গায় এর আগেও বেশ কয়েকজন লোক মারা গেছে। জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ।তাদের কে স্হান পরিবর্তন করতে বলা হলেও শুনেনি।
কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন আমাদের সময় কে বলেন, গঙ্গাস্নান করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে শুনে আমরা দ্রুত ঘটনাস্হলে যাই, নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর দুই শিশুকে অচেতন অবস্হায় খুঁজে পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »