বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

আগামী তিন বছরে সরকারের ঋণ ২৭ লাখ কোটি টাকা ছাড়াবে!

  • আপডেট সময়ঃ রবিবার, ৯ জুন, ২০২৪

দেশি নিউজ

২০২৪-২৫ থেকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রণীত মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে তুলে ধরা এক প্রক্ষেপণে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী তিন অর্থবছরে সরকারের ঋণ বাড়বে ৯ লাখ ৯ হাজার কোটি টাকার বেশি (চলতি অর্থবছরের বাজেটে ঘোষিত স্থিতির তুলনায়)। এতে ২০২৬-২৭ অর্থবছরে সরকারের মোট ঋণ স্থিতি ২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

সরকারি ঋণের এ চিত্রকে উদ্বেগজনক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের ভাষ্যমতে, ঋণ বাড়তে থাকায় সরকারের মোট পরিচালন ব্যয়ে সুদ পরিশোধের অংশ ক্রমেই বাড়ছে। ব্যয় নির্বাহ করতে সরকার এখন আগের চেয়েও অনেক বেশি ব্যাংকনির্ভর হয়ে পড়ছে। একদিকে রিজার্ভের ক্ষয় অব্যাহত রয়েছে, অন্যদিকে রফতানি ও রেমিট্যান্সে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি মিলছে না। ফলে সরকারের ঋণ পরিশোধ সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। এর পাশাপাশি বেসরকারি খাতেও দেখা দিয়েছে ব্যাংক ঋণের প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা। এ অবস্থায় সরকারের ঋণনির্ভর প্রকল্প গ্রহণের প্রবণতা থেকে বেরিয়ে আসার পাশাপাশি রাজস্ব আহরণ বাড়ানোয় মনোযোগ দেয়া জরুরি হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »