শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন সিলেটে বিএনপির পরিচয়ের আড়ালে আ’লীগ নেতার ‘সুকৌশলী মাস্টারপ্ল্যান’: তৃণমূল জুড়ে তীব্র ক্ষোভ জনগণকে আমার কাছে আসতে হবে না, আমি জনগণের কাছে যাবো: ওসি দাকোপ সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন- কবে অনুষ্ঠিত হবে সিদ্ধান্ত জানা যাবে আগামী ৫ জুন

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী-

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনের আপিল বিভাগে দীর্ঘ শুনানী শেষে ৫ জুন রায় ঘোষণা করা হবে কবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩০ মে) দীর্ঘ শুনানির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে রোববার (১৯ মে) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা -২ উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্র মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়

বিজ্ঞপ্তিতে লিখা হয়, , আপিল বিভাগের সিপিএলএ নং ১৬০৮/২০২৪ এর ১৬মে ২০২৪ তারিখের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপে ২১ মে ২০২৪ তারিখে অনুষ্ঠেয় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ সংক্রান্ত অনুলিপি মৌলভীবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা, ওসিসহ সংশ্লিষ্টদের বরাবরে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে গেল ২১ মে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন হবার কথা ছিল। পরবর্তীতে আদালতের স্থগিতাদেশ থাকায় সদর উপজেলায় সকল পদে নির্বাচন স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »