বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জের ছাতকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম কিরণ

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

সুনামগঞ্জ (ছাতক) প্রতিনিধিঃ

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বে সরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম কিরণ। তিনি “কাপ-পিরিচ” প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ৪১ হাজার ১৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা “আনারস” প্রতিকে পেয়েছেন ৩৫ হাজার ৯৬৩ ভোট। ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৫ জন।

ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে বিজয়ী হন মোঃ আব্দুস সামাদ “চশমা” প্রতিকে তিনি পেয়েছেন ৪৩ হাজার ৮৭০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি ইজাজুল হক রনি “বৈদ্যুতিক বাল্ব” প্রতিকে পেয়েছেন ১১ হাজার ৪২০ ভোট। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৯ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোছাঃ লিপি বেগম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো.গোলাম মোস্তফা মুন্না বুধবার রতে বে-সরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ছাতকে শান্তিপুর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখানে চেয়ারম্যান পদে মুলত চাচা ভাতিজার মধ্যে হয়েছে ভোটযুদ্ধ।
(২৯ মে, ২০২৪) বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ১০৩ কেন্দ্রে। তবে ভোটারদের উপস্থিতি ছিলো কম।সকালের দিকে ভোটার শুন্য ছিলো অনেক কেন্দ্র। দুপুরে ভোটার সংখ্যা কেন্দ্রে- কেন্দ্রে বৃদ্ধি পেয়াছে।

ছাতকের একটি পৌর সভা ও ১৩ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১১ হাজার ৯ ৫৭। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬০ হাজার ৫৪ ও মহিলা ভোটার ১ লক্ষ ৫১ হাজার ৯০৩ জন। এখানের ১০৩ টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রদত্ত ভোটের হার ২৮.০২ ভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »