বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে তিনদিন ধরে বিদ্যুৎহীন শ্যামেরকোনার কয়েকটি গ্রাম।

  • আপডেট সময়ঃ বুধবার, ২৯ মে, ২০২৪

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী-

ঘূর্ণিঝড় ‘রেমাল’র প্রভাবে মৌলভীবাজার জেলার সদর উপজেলার শ্যামেরকোনা বিভিন্ন গ্রামে টানা দুইদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে । এতে করে ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ মানুষ সহ নিম্ন আয়ের মানুষগুলো।

গতকাল সন্ধ্যা ও মধ্য রাতে মৌলভীবাজার সদরে বিদ্যুতের দেখা মিললেও গত তিনদিনেও মেলেনি গ্রাম অঞ্চলে বিদ্যুতের দেখা। গ্রাহকদের অভিযোগ, স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে বারবার যোগাযোগ করেও এর প্রতিকার মিলছে না।

জানা যায়, সোমবার (২৭মে)সন্ধা থেকে ঘূর্ণিঝড় ‘রেমাল’র প্রভাব মৌলভীবাজার জেলায় হালকা ঝড় বৃষ্টি শুরু হয়।

এছাড়া মঙ্গলবার (২৮মে) ভোররাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা ঝড়ের পর থেকে প্রায় সব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বুধবার (২৯ মে) সদরে বিদ্যুৎ সংযোগ কিছুটা স্বাভাবিক হলেও এখনো শ্যামেরকোনাসহ বেশিরভাগ গ্রাম অঞ্চলেই নেই বিদ্যুৎ, আর এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গত তিন ধরে বিদ্যুৎ না থাকায় খাবার পানি, রান্নার পানি, ব্যবহারের পানি সরবরাহে চরম দূর্ভোগে গ্রাম গুলোর মানুষ। অন্ধকার পোহাতে হচ্ছে সাথে যোগাযোগের মাধ্যম প্রায় বন্ধ হয়ে পড়েছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ মৌলভীবাজার জোনাল অফিসের মোঃ জিয়াউল হক ডেপুটি জেনারেল ম্যানেজার বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড়ো বাতাসের কারণে বিদ্যুৎ লাইনে গাছের ডাল হেলে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে । আমাদের পল্লী বিদ্যুৎের টিম কাজ করে যাচ্ছে ।

তবে মানুষের জান মালের নিরাপত্তার কথা চিন্তা করে হেলে পড়া বিদ্যুতের লাইন সম্পূর্ণ মেরামত করে আজ ( ৩০মে) সন্ধ্যার দিকে আশা করছি শ্যামেরকোনা এলাকার গ্রাম গুলোতে বিদ্যুৎ দিয়ে দিতে পারবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »