মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় শিল্পী পাগল হাসান সহ ২ জন নিহত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোঃ মতিউর রহমান হাসান (পাগল হাসান) তিনি কালারুকা ইউনিয়নের শিমুলতলা- মুক্তিরগাঁও গ্রামের মৃত দিলশাদ মিয়ার পুত্র। তার সাথে সিএনজি চালিত অটোরিকশায় থাকা অন্য যাত্রী আব্দুস সাত্তার ও দুর্ঘটনায় মারা গেছেন। তিনি শিমুলতলা- মুক্তিরগাঁও গ্রামের আহাদ আলীর পুত্র।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একই গ্রামের লায়েছ মিয়া,রুপন মিয়া ও জাহাঙ্গীর আলমকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকা জনক বলে জানাগেছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা ব্রিজ সংলগ্ন টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানাগেছে, দোয়ারাবাজারের একটি এলাকায় গানের অনুষ্ঠান করে সকালে বাড়ি ফেরার পথে ছাতক গোল চত্ত্বর এলাকায় চা নাস্তা করে আবারো সিএনজি চালিত অটোরিকশায় করে অন্য গাড়িতে ক’জন আত্মীয়দের আগাইয়া দিতে দোয়ারাবাজারের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় বিপরীতগামী একটি বাসের (নং মৌলভীবাজার -জ- ১১- ০০৪০) সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন শিমুলতলা মুক্তির -গাঁও গ্রামের মোঃ মতিউর রহমান হাসান (পাগল হাসান) ও আব্দুস সাত্তার।

ছাতক ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে নিহত দুই জনের লাশ উদ্ধার করেছে। পরে লাশ থানায় নেয়া হয়। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে যায়।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

কন্ঠ শিল্পী মোঃ মতিউর রহমান হাসান (পাগল হাসান) ” জীবন খাতা” আসমানে যাইয়ো না রে বন্ধু,” আমি এক পাপিষ্ঠ বান্দা” রেলগাড়ীর ইঞ্জিন”সহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা ও সুরকার ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »