বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বাকলিয়ায় ৬ চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব-৭ 

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের শাহ্ আমানত সেতু(নতুন ব্রীজ) এলাকায় র‌্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিএনজি স্ট্যান্ড থেকে অবৈধভাবে চাঁদা আদায় কালে মূল হোতাসহ ৬ জন চাঁদাবাজকে আটক করেছেন।

র‌্যাব-৭ এর তথ্য অনুযায়ী কতিপয় চাঁদাবাজ চক্র চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ্ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় সিএনজি স্ট্যান্ড থেকে জোরপূর্বক অবৈধভাবে চাঁদা আদায় এবং চাঁদা দিতে অস্বীকার করলে ড্রাইভারদের মারধরসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গতকাল ০৪ এপ্রিল আনুমানিক দুপুর ২:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ মিজান (২৪), পিতা-মোঃ আবুল মোতালেব, সাং-গন্ডামারা, বাদামতলী, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-লিকুর মার কলোনী, বাস্তহারা, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ জমির (৪৫), পিতা-আহাম্মদ কবির, সাং-পাখপড়–য়া, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-মদিনা ক্লাব নাসির বিল্ডিং, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ জাকির হোসেন (২৭), পিতা-মৃত রহিম, সাং-লক্ষীপুর, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর, বর্তমানে-বাদশা চেয়ারম্যানঘাটা, বেলাল কেয়ারটেকার এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ মঞ্জু মিয়া (২৮), পিতা-মৃত কামাল উদ্দিন, সাং-দক্ষিণ হাসিয়া, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ আক্তার কামাল (৪৮), পিতা-মৃত আহাম্মদ সুফা, সাং-বারখাইন, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম এবং ৬। মোঃ শুভ হাসান (৩৭), পিতা-আলী আহম্মদ, মাতা-নুর আয়েশা, সাং-নতুন চরফা গড়িয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ তারা দীর্ঘ ৪/৫ বছর যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ্ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় সিএনজি, বাস, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন থেকে জোড়পূর্বক গতি রোধ করে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল বলে স্বীকার করে।

র‌্যাব-৭ আরো জানান গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ্ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে ভূয়া টোকেন এর মাধ্যমে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিল। এছাড়াও প্রতিদিন লাইনম্যানরা সকাল-বিকাল দুইটি শিফটে প্রতিটি গণ-পরিবহণ, পণ্যবাহী ট্রাক, মিনি ট্রাক এবং সিএনজি অটোরিক্স থেকে প্রতিবার আসা-যাওয়ার সময় ২০ টাকা থেকে শুরু ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব-৭।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »