মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রামে এতিম শিশুদের সাথে ডাকবাক্স ফাউন্ডেশনের ইফতার

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

ঢাকা ও গাজীপুরের পর এবার চট্টগ্রামে এতিম ও সুবিধাবঞ্চিত কোরআনের পাখিদের সাথে ইফতার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডাকবাক্স ফাউন্ডেশনের সদস্যরা।

বুধবার (২৭ মার্চ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের দিকনির্দেশনায় এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির তত্ত্বাবধানে সীতাকুণ্ডের ফৌজদারহাট চিশতিয়া হাফেজিয়া এতিমখানার অর্ধশতাধিকের বেশি শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। যার মধ্যে ছিল গরুর বিফ বিরিয়ানি, খেজুর, জুস, শরবত ও মিনারেল ওয়াটার। এতে সার্বিক সহযোগিতা করেন ডাকবাক্স ফাউন্ডেশনের চট্টগ্রামের সদস্যরা।

এসময় ভার্চুয়ালি যুক্ত থেকে কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও সভাপতি জিয়াউল হক পলাশ। তিনি বলেন, ডাকবাক্স ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিবছর এতিম বাচ্চাদের সাথে ইফতার করে আসছে। আমাদের ডাকবাক্স ফাউন্ডেশন এতিমদের সাথে যেন আলাদাভাবে মিশে গেছে। এবার ঢাকা, গাজীপুর ও নোয়াখালীর সঙ্গে চট্টগ্রামের নামও যুক্ত হতো। ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম বাংলাদেশের প্রতিটি জেলায় ছড়িয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, আকাশ ইকবাল, আশিক আরেফিন, আব্দুল্লাহ সাইমুন, নুর মোহাম্মদ সাহেদ চৌধুরী, মো. সাজ্জাদ, আয়াজ সানি, শরীফ, মো. ইমরান, মিজান, অতুল, হায়দার ও মোঃ সাইদুর রহমান শরীফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »