সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর।

  • আপডেট সময়ঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪

মো.দিদারুল আলম-

সুখবর, ইসলামী ব্যাংক বাংলাদেশ ৪টি নতুন ডিজিটাল সেবা চালু করেছে। নতুন সেবাগুলো হলো- ঝটপট ব্যালেন্স অনুসন্ধান, ঝটপট মার্চেন্ট অনবোর্ডিং, কানেক্ট টু ব্যাংক ও ইসলামী ব্যাংক হেল্প পোর্টাল।

ঢাকার সোনারগাঁও হোটেলে সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মনিরুল মওলা সেবাগুলোর উদ্বোধন করেন বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, ঝটপট ব্যালেন্স অনুসন্ধান সার্ভিসের মাধ্যমে গ্রাহক তার অ্যাকাউন্টে নিবন্ধিত ফোন নম্বর থেকে ০৯৬১৭৫১৬২৫৯ নম্বরে একটি মিসড কল দিয়ে বিনা খরচে অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে পারবেন।

ঝটপট মার্চেন্ট অনবোর্ডিং সার্ভিসে গ্রাহক এনআইডি নম্বর ও ছবি আপলোড করে এ ব্যাংকে ‘পারসোনাল রিটেইল’ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ব্যাংক কর্মকর্তার সহায়তায় সেলফিন আ্যাপে বাংলা কিউআর কোড জেনারেট করে ব্যবসায়িক লেনদেন করতে পারবেন।

বাংলা কিউআর কোডের মাধ্যমে ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের অ্যাপ, বিকাশ, উপায় ইত্যাদি থেকেও পেমেন্ট নেওয়া যাবে।

ইসলামী ব্যাংক জানিয়েছে, কানেক্ট টু ব্যাংক একটি করপোরেট ইন্টারনেট ব্যাংকিং মডিউল। এ মডিউলের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানের বেতন, ইউটিলিটি বিল, বৃত্তি ও সরকারি ভাতা প্রদান, বিনিয়োগের প্রস্তাব প্রদান, ঋণপত্র খোলার অনুরোধ, বেতন হিসাব খোলা, হিসাব বিবরণী দেখা থেকে শুরু করে বিইএফটিএন, আরটিজিএস ও এনপিএসবি’র মাধ্যমে ব্যাংক টু ব্যাংক ফান্ড ট্রান্সফার করা যাবে।

ইসলামী ব্যাংক হেলপ পোর্টালে নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে লগইন করে তাৎক্ষণিকভাবে নিজের হিসাব ও কার্ডের ব্যালেন্স, হিসাবের বিবরণী থেকে শুরু করে এটিএম লেনদেনে সমস্যার ক্ষেত্রে অভিযোগ দাখিল করা এবং দাখিল করা অভিযোগের সর্বশেষ অবস্থান দেখা যাবে।

সেবাগুলোর উদ্বোধন অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জেকিউএম হাবিবুল্লাহ, ও মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফায়েজ মুহাম্মদ কামালউদ্দিন, মুহাম্মদ শাব্বির, কাজী রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »