শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রামে ছাত্রলীগের মানববন্ধনে হামলা, ২ ছাত্রলীগ নেতা আহত!

  • আপডেট সময়ঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে যুবলীগ নেতা ও ব্যবসায়ী মেহেদি হাসানকে তুলে নিয়ে মারধরের ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অতর্কিত হামলা চালিয়েছে অপরপক্ষের সমর্থকরা। এ হামলায় প্রায় ১০ থেকে ১৫ জন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

আজ ৪ মার্চ সোমবার দুপুরের দিকে নগরীর পাঁচলাইশ থানা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে এ হামলা চালায় কে বা কারা। তবে অনেকে ধারণা করছেন কাউন্সিলর নুর মোস্তফা টিনুর সমর্থকরা এ হামলা চালাতে পারে।

ঘটনায় আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরাফাত হোসেন। সে হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। অন্যজন হলেন মিজান রহিম।
সে নাক, কান ও গলা বিভাগে ভর্তি রয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া মেহেদি হাসান জানান, গতকাল আমাকে তুলে নিয়ে মারধর করে চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ টিনু। এরই প্রতিবাদে স্হানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন কর্মসূচি চলাকালে হঠাৎ ৮০ থেকে ১০০ জন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়।

এ হামলায় আমাদের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হন। কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘কাউন্সিলরসহ ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। আমরা তদন্ত করে আইনগত পদক্ষেপ নিচ্ছি। ’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »