বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

তাবুকের ঐতিহাসিক পাহাড়ি অঞ্চলে তুষারপাত

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

মো.দিদারুল আলম।।

সৌদি আরবের তাবুকের উত্তর এবং দক্ষিণাঞ্চলের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এরপর গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) তাবুকের ঐতিহাসিক পাহাড়ি অঞ্চলে তুষারপাত হয়েছে।

অন্য বছরের তুলনায় এ বছর সৌদিতে শীতকালে বেশি ঠান্ডা পড়ছে। এরপর হঠাৎ করেই তাপমাত্রা অনেকটা নিচে নেমে যায়। তাপমাত্রা কমে যাওয়ার পরই সাধারণ মানুষ তুষারপাতের জন্য প্রস্তুতি নেন।

তাবুক অঞ্চলে এখন দেখা যাচ্ছে প্রকৃতির বৈচিত্রতা। পাহাড়ি অঞ্চলগুলো এখন মনোরম হয়ে উঠেছে।

বৃহস্পতিবার তাপমাত্রা দ্রুত নেমে যাওয়ার পর তাবুকে তুষারপাত হয়। এছাড়াও মদিনা, আল জউফ এবং সীমান্তের উত্তরাঞ্চল কুয়াশায় ঢেকে যায়।

সৌদির পূর্বাঞ্চলীয় তুরাফে অতিবৃষ্টি এবং শীলা বৃষ্টি হয়েছে। সৌদির বার্তাসংস্থা এসপিএ সামাজিক যোগাযোগ মাধ্যমে শীলবৃষ্টির কয়েকটি ছবি প্রকাশ করেছে।

সৌদি আরবের আবহাওয়া সংস্থা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, শৈত্যপ্রবাহের কারণে তুষারপাত, বৃষ্টি এবং প্রচণ্ড ঠাণ্ডা বাতাস বয়ে যেতে পারে। আর এবাতাস এতটা শক্তিশালী থাকবে যে এগুলোর কারণে ধুলিঝড় হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »