রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনের পরিকল্পনা ও মাঠপর্যায়ের জনদুর্ভোগের চিত্র সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে আড্ডা দেওয়া ১৭ শিক্ষার্থী শিক্ষকদের জিম্মায় টাকার জাল নোটসহ চোর আটক: ধরা পড়লে দারোয়ানকে জাল নোট দিয়ে বাঁচার অভিনব কৌশল! মীরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: প্রধান হামলাকারীদের আটক না করলে অনশনের হুঁশিয়ারি চন্দনাইশে রৌশনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিশুদ্ধ আকিদা-বিশ্বাসের একমাত্র মাপকাঠি কুরআন-সুন্নাহ

  • আপডেট সময়ঃ শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

ঈদগাঁওতে ইসলামী সম্মেলনে বক্তারা বলেছেন, শিরক মুক্ত বিশুদ্ধ আকিদা বিশ্বাস লালন করার জন্য কুরআন-সুন্নাহকে একমাত্র মাপকাঠি হিসেবে অনুসরণ করতে হবে। আলেমরা বলেন, সমাজে শরীয়তের সঠিক জ্ঞান না থাকায় কুরআন হাদিসের অনেকে অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে পরিচালনা করছে।এজন্য দেশের আলেম-উলামারা বিভিন্ন স্পটে ইসলামী সম্মেলন ও তাফসির মাহফিলের আয়োজন করে শরীয়তের সঠিক ও স্বচ্ছ জ্ঞান সম্পর্কে মানুষজনকে ধারণা দিয়ে যাচ্ছেন।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেল থেকে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। প্রথম দিন তিনটি অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে হাফেজ জাফর আলম, শহীদুল্লাহ মিয়াজী ও হাফেজ সৈয়দ নুর।ঈদগাঁও উপজেলা ইসলামী সম্মেলন সংস্থা এই মাহফিলের আয়োজন করেছে। এটি তাদের ৩৮ তম আসর।

পোকখালী মাদ্রাসা শিক্ষক মাওলানা হুসাইনের পরিচালনায় প্রথম দিন আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে আলোচনা করেন ঢাকা থেকে আগত আল্লামা ইসমাইল খান সিরাজী এবং আল্লামা মুজিবুর রহমান যুক্তিবাদী (ঢাকা)।
আগামীকাল একই মঞ্চে আলোচনা পেশ করবেন ঢাকা থেকে আগত আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক, আল্লামা সাখাওয়াত হুসাইন রাজী এবং আল্লামা মুফতি ছিবগতুল্লা নূরী।
শুরুর দিন স্থানীয় আলেমদের মধ্যে আলোচনায় অংশ নেন গোমাতলী হুসাইনিয়া মাদ্রাসার পরিচালক ইমাম জাফর, পোকখালী মাদ্রাসার শিক্ষক মুফতি ইউনুস, ইসলামী সম্মেলন সংস্থার সেক্রেটারি হাফেজ কামাল আহমদ ও বোয়াল খালী মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রফিক উদ্দিন,মাওলানা সৈয়দ আমিন, সংস্থার সহ-সেক্রেটারি হাফেজ রমজান আলী, হাফেজ আব্দুর রহিম ফারুকী, সংস্থার কোষাধ্যক্ষ হাফেজ ছলিম উল্লাহ, উপদেষ্টা হাফেজ সরওয়ারসহ সংশ্লিষ্ট অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »