বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে সাতবাড়িয়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও সমাবেশ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আসলাম চৌধুরী: বিএনপি বাংলাদেশি ভাবধারার ধারক ও বাহক সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া, পৌরসভা গেটে আসলাম চৌধুরীপন্থীদের সমাবেশ সীতাকুণ্ডে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মন্দিরের ত্রিশূল চুরি করে পালানোর পথে হিন্দু যুবক গ্রেপ্তার সীতাকুণ্ডে গোলাম হোসেন স্মৃতি বৃত্তি: মেধার স্বীকৃতি পেল ৮০ শিক্ষার্থী লতিফপুরে মাদকবিরোধী সমাবেশ: কঠোর হস্তক্ষেপে মাদক নির্মূল করা হবে—ওসি কামরুজ্জামান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার

  • আপডেট সময়ঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকা থেকে বোটভর্তি অবস্থায় মালিকবিহীন ৪১০ বস্তা সার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব সার জব্দ করা হয়।

​কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিরা ঘাটঘর এলাকায় অভিযান চালিয়ে একটি বোটে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সার দেখতে পায় কোস্ট গার্ডের সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে ৪১০ বস্তা সার জব্দ করা হয়। পরবর্তীতে বুধবার দুপুর দুইটার দিকে উদ্ধারকৃত সারগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।

​স্থানীয়দের ধারণা, অসাধু কোনো চক্র এগুলো পাচারের উদ্দেশ্যে মজুত করেছিল। তবে বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সারের প্রকৃত মালিক এবং এর উৎস শনাক্তে প্রশাসনের তদন্ত অব্যাহত রয়েছে।

​এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, উদ্ধার করা সারের মালিকানা ও উৎস সম্পর্কে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »