শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুণ্ড বিএনপির দোয়া মাহফিল সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনাস্থল পরিদর্শনে শিল্প সচিব, জিওসি, ডিসি ও এসপি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক আইসিএমএবিতে পরিবেশ, সামাজিক ও সুশাসন চর্চা কেন্দ্রের উদ্বোধন ছুটির দিনে কারখানায় গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই ভাই যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালু করার ঘোষণা দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দিনাজপুরের বীরগঞ্জে নিম্নমানের ইট দিয়ে সড়ক পাকাকরণের অভিযোগ, কাজ বন্ধ চট্টগ্রাম সীতাকুণ্ডে শিপইয়ার্ডে একটি জাহাজের বিষাক্ত গ্যাসে নিহত ৯ ইপিজেডে আমীর খসরু’র পক্ষে বিএনপির উপহার সামগ্রী বিতরণ সীতাকুণ্ডে আমিরাবাদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপি ও যুবদলের খাদ্য সহায়তা বিতরণ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুণ্ড বিএনপির দোয়া মাহফিল

  • আপডেট সময়ঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুণ্ড উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

​শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার ফৌজদারহাটে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

​সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালামত উল্ল্যাহ সালাম, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মদ সলু, উপজেলা বিএনপির যুগ্ম-সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, সোলায়মান মঞ্জু, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চেয়ারম্যান, নুরুল আনোয়ার চেয়ারম্যান, কামাল উদ্দিন চৌধুরী, মোস্তাফিজুর রহমান হিরু, মোজাহের উদ্দিন আশরাফ, খ. ম. নাজিম উদ্দিন, খোরশেদ আলম মেম্বার, ইদ্রিস মিয়া মেম্বার, মুক্তিযোদ্ধা মহরম আলী, সোলায়মান রাজ, আলাউদ্দিন মাসুম, হেলাল উদ্দিন বাবর, শরীফ চৌধুরী, সাদেক, বেলাল প্রমুখ।

​দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। পরিশেষে সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনার মধ্য দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »