শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনাস্থল পরিদর্শনে শিল্প সচিব, জিওসি, ডিসি ও এসপি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক আইসিএমএবিতে পরিবেশ, সামাজিক ও সুশাসন চর্চা কেন্দ্রের উদ্বোধন ছুটির দিনে কারখানায় গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই ভাই যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালু করার ঘোষণা দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দিনাজপুরের বীরগঞ্জে নিম্নমানের ইট দিয়ে সড়ক পাকাকরণের অভিযোগ, কাজ বন্ধ চট্টগ্রাম সীতাকুণ্ডে শিপইয়ার্ডে একটি জাহাজের বিষাক্ত গ্যাসে নিহত ৯ ইপিজেডে আমীর খসরু’র পক্ষে বিএনপির উপহার সামগ্রী বিতরণ সীতাকুণ্ডে আমিরাবাদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপি ও যুবদলের খাদ্য সহায়তা বিতরণ সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত, আর্থিক সহায়তা প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

আইসিএমএবিতে পরিবেশ, সামাজিক ও সুশাসন চর্চা কেন্দ্রের উদ্বোধন

  • আপডেট সময়ঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

 কাইয়ুম চৌধুরী:

​বাংলাদেশে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) চর্চা, টেকসই নেতৃত্ব এবং দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) উদ্যোগে ‘ইএসজি সেন্টার’ উদ্বোধন করা হয়েছে।

​রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি ভবনে এ কেন্দ্রের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মো. কাউসার আলম, এফসিএমএ। এ সময় আইসিএমএবি’র এসডিজি ও ইএসজি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএমএ; সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম, এফসিএমএ; কমিটির অন্যান্য সদস্য এবং আইসিএমএবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​বাংলাদেশের পেশাজীবী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি একটি বিশেষায়িত ও প্রথম ধরনের ইএসজি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন এ কেন্দ্র পরিবেশ, সামাজিক ও সুশাসন বিষয়ে প্রশিক্ষণ, গবেষণা, কারিগরি নির্দেশনা, জ্ঞান উন্নয়ন, পেশাগত সংলাপ এবং অংশীজনদের সঙ্গে সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

​ইএসজি সেন্টারের মাধ্যমে ব্যবস্থাপনা হিসাববিদদের পরিবেশ, জলবায়ু ঝুঁকি, টেকসই প্রতিবেদন প্রণয়ন, সুশাসন, দায়িত্বশীল বিনিয়োগ এবং টেকসই ব্যবসায়িক ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশের ব্যবসা ও অর্থনীতিতে টেকসই ও দায়িত্বশীল চর্চা জোরদারে পেশাজীবীদের আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।

​আইসিএমএবি’র সংশ্লিষ্টরা মনে করেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি, সামাজিক দায়বদ্ধতা এবং সুশাসনের বিষয়গুলো ব্যবসা ও অর্থনীতির জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে ইএসজি বিষয়ে দক্ষ পেশাজীবী তৈরি এবং প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​আইসিএমএবি আশা করছে, নীলক্ষেতস্থ আইসিএমএবি ভবনে প্রতিষ্ঠিত এই ইএসজি সেন্টার ভবিষ্যতে জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়ন, পেশাগত উৎকর্ষ, গবেষণা ও জ্ঞান বিনিময়ের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি বাংলাদেশের টেকসই, প্রতিযোগিতামূলক ও দায়িত্বশীল অর্থনীতি গঠনে কেন্দ্রটি কার্যকর অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »