বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা সীতাকুণ্ডে ইফা নির্বাহী প্রধান অসুস্থ তাহমিদুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা আনোয়ার ছিদ্দিক হালিশহরের ব্যাংক ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে মিলল চিরকুট: ‘লোন দেওয়ার চাপ, পাওনা আদায়ে ব্যর্থ, মানসিক বিপর্যস্ত’ নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র?
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড

​পরিবেশ রক্ষা ও সবুজ প্রকৃতি গড়ার প্রত্যয়ে সীতাকুণ্ডে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’। এরই ধারাবাহিকতায় ২৭ জুলাই ২০২৬ ইং তারিখ সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

​মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সীতাকুণ্ড থানা কমিটির চেয়ারম্যান মোঃ ওমর ফারুক। এতে আরও উপস্থিত ছিলেন থানা কমিটির সচিব মোঃ ইফত্তেখার উদ্দিন এবং তদন্ত কর্মকর্তা মোঃ মাহবুব আলম। নেতৃবৃন্দ নিজ হাতে মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।

​উল্লেখ্য, ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’-এর সীতাকুণ্ড থানা কমিটি গত কিছুদিন ধরে পরিবেশ রক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের মাঝে নিয়মিত গাছের চারা বিতরণ করে আসছে। সংগঠনটির এমন মহতী উদ্যোগ ও জনকল্যাণমূলক কাজের জন্য সীতাকুণ্ডের সর্বস্তরের জনসাধারণ ভূয়সী প্রশংসা করেছেন। স্থানীয় সচেতন মহল মনে করেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশসচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এলাকার সাধারণ মানুষ সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করে তাদের জন্য দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »