মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে মিনিবাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু চট্টগ্রাম সীতাকুণ্ডে কিশোর হত্যা: ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে নিহত ইয়াবা কারবারি সীতাকুণ্ডে ১৩০টি সংগঠনকে ২০ হাজার চারা বিতরণ করল উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, সাভার:

​মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এর মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন।

​রোববার (২৬ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। এ সময় তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

​পুষ্পস্তবক অর্পণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে রাষ্ট্ৰীয় সালাম ও ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।

​শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন বইয়ে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের অনুভূতির কথা লিপিবদ্ধ করেন।

​এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

​জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »