মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে মিনিবাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু চট্টগ্রাম সীতাকুণ্ডে কিশোর হত্যা: ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে নিহত ইয়াবা কারবারি সীতাকুণ্ডে ১৩০টি সংগঠনকে ২০ হাজার চারা বিতরণ করল উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ১৩০টি সংগঠনকে ২০ হাজার চারা বিতরণ করল উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন

  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মসূচির আওতায় সীতাকুণ্ডে ১৩০টি সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের মাঝে ২০ হাজার চারা বিতরণ করা হয়েছে।

​উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে, ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং চট্টগ্রাম উত্তর বন বিভাগ কুমিরা রেঞ্জের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণের মাধ্যমে গাছের চারা বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলার ১৩০টি সামাজিক ও মানবিক সংগঠনকে সনদপত্র দেওয়া হয়।

​আয়োজকরা জানান, প্রথম দফায় ২০ হাজার চারা বিতরণ করা হলেও পর্যায়ক্রমে আরও ৩০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।

​উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে ও অক্সিজেন ছেড়ে দিয়ে তাপমাত্রা কমায়, যা বৈশ্বিক উষ্ণায়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অত্যন্ত কার্যকরী। পরিবেশের ভারসাম্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর পি.এইচ.টি সেন্টারের তত্ত্বাবধায়ক মো. শহীদ উল্লাহ। আরও বক্তব্য দেন উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রাজু কামাল, সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, আলহাজ্ব এ কে এম মসিউদদৌলা, সাংগঠনিক সম্পাদক লায়ন এড. মো. সরোয়ার হোসাইন লাভলু, কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাস্টার ইকবাল হুসাইন এবং সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছাদেক।

​এ সময় বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিন শতাধিক সমাজকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »