বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে মিনিবাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু চট্টগ্রাম সীতাকুণ্ডে কিশোর হত্যা: ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে নিহত ইয়াবা কারবারি সীতাকুণ্ডে ১৩০টি সংগঠনকে ২০ হাজার চারা বিতরণ করল উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

​শনিবার সকাল ১১টায় উপজেলা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া, উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাচ্ছিম বিল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম।

​এছাড়াও উপস্থিত ছিলেন ইউএনও কার্যালয়ের সহকারী জাফর আহমদ, সামছুল আরেফিন এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষ।

​এ সময় ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, “পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমরা যদি নিজ নিজ অফিস, বাসাবাড়ী, ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্কেট পরিষ্কার রাখি, তবে সবাই উপকৃত হব। বিশেষ করে ময়লা-আবর্জনা, পলিথিন ও আগাছা জমে থাকা জলমগ্নতা বা জলাবদ্ধতার প্রধান কারণ। আসুন, সবাই নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »