বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন। সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের ভাইয়ের ইন্তেকাল সংস্কৃতি, মানবিকতা ও মূল্যবোধ বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট দাকোপে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা সীতাকুণ্ডে পৃথক দূর্ঘটনায় দুইজন নিহত দিনাজপুর বীরগঞ্জে থানায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর ফলদ বাগানের শুভ উদ্বোধন  ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪২ টি চায়না ম্যাজিক জাল জব্দ। সীতাকুণ্ডের বহরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সংস্কৃতি, মানবিকতা ও মূল্যবোধ বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

কাইয়ুম চৌধুরী, চট্টগ্রাম:

সংস্কৃতি, মানবিকতা ও মূল্যবোধ বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম জেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম জেলার আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলশাদ আহমেদ। সংগঠনের সদস্য সচিব ডা. মোহাম্মদ ঈসা চৌধুরীর সঞ্চালনায় সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. জুবায়ের আল মাহমুদ, পরিবেশবিদ মোহাম্মদ আলী শাহীন, প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, মাহবুব সুমন, আলতাফ হোসেন, মৌসুমী চৌধুরী, প্রকৌশলী কামরুল হাসান, প্রকৌশলী আবুল বাশার, তৌহিদুল ইসলাম রানা, কামরুল হাসান রিয়াদ, ফৌজিয়া শারমীন শম্পা, নাদিয়া তানমিন, ডা. জিয়াউল হক, মোহাম্মদ ইলিয়াস (ইলু), শিহাব উদ্দিন রিয়াদ, ডা. হারুন, ডা. রায়হান উদ্দিন, ডা. আরফাতুল ইসলাম মিজবাহ, ডা. অভি ভৌমিক, সামিয়া আহমেদ চৌধুরী ও মোহাম্মদ ফোরকানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

​সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি এবং দুর্গত মানুষের দুর্ভোগ বিবেচনায়, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বন্যাকবলিত এলাকায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এ সময় নেতৃবৃন্দ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় মানবিক সহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

​এছাড়া, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আলোচনা সভা, বিগত সরকারের আমলে চট্টগ্রামে সংঘটিত নির্যাতনের ঘটনাবলি নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘জুলাই বিপ্লব’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

​সভায় বক্তারা বলেন, সংস্কৃতি, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটকে একটি সক্রিয় ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একই সঙ্গে, সমাজের সংকটময় সময়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক উদ্যোগে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »