শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার দাকোপে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-চাঁদাবাজ কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বড় দারোগাহাট মৎস্য প্রজনন কেন্দ্রে নির্মাণকাজ: অভিযোগের পর তদারকি জোরদার, নিয়ম মেনেই কাজ চলছে চট্টগ্রাম মহানগর ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল কুয়েতে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের প্রবাসী কামালের মৃত্যু, মরদেহ আসছে আগামীকাল নিউইয়র্কে ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’-এর বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ১০৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জঙ্গল সলিমপুরে ৫ জন দাগী আসামি গ্রেপ্তার চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে পৃথক দূর্ঘটনায় দুইজন নিহত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্গ্রাম সীতাকুণ্ডে পৃথক পৃথক দুই সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
১২ জুলাই রবিবার উপজেলার সোনাইছড়ি ও বাড়বকুণ্ড ইউনিয়নে পৃথক দুটি দুর্ঘটনা ঘটেছে।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল হক জানায়, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় প্রায় ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
অপরদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ সড়কের সামনে নুরমারদীঘির এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে একটি বাসের ধাক্কায় জানে আলম জুনু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি ওই ইউনিয়নের জুদারপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসেম আলী জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। উভয় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। টানা বৃষ্টিতে মহাসড়কে খাদা খন্দ সৃষ্টি হলে দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »