শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতঃ মাদক ও বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগের তাগাদা গাইবান্ধায় অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে সীতাকুণ্ডে নামাজরত অবস্থায় মা-মেয়েকে জিম্মি করে ডাকাতি: ১৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নীরব চাঁদাবাজি: জিম্মি মালিকরা, আটক ১ উত্তাল সঙ্খনদীতে লাকড়ি ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ সীতাকুণ্ডে পাহাড় ধসে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু প্রবল বর্ষণে সীতাকুণ্ডের বিভিন্ন স্থান প্লাবিত, বাড়িঘর-অফিস-মসজিদে পানির হানা দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু গৃহবধূ সুমির সন্ধান চায় পরিবার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

দিন শেষে রাতে ঢালাই: দেবীগঞ্জে ২১ লাখ টাকার সড়ক নির্মাণ নিয়ে প্রশ্ন

  • আপডেট সময়ঃ বুধবার, ১ জুলাই, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকায় ২১ লাখ ৬৬ হাজার ৫৮১ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি আরসিসি (RCC) সড়কের ঢালাই কাজ দিনের আলোয় শেষ না করে রাত পর্যন্ত চালানোর অভিযোগ উঠেছে। এতে নির্মাণকাজের গুণগত মান নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

​পৌরসভা সূত্রে জানা যায়, সবুজপাড়া বিদ্যুতের বাড়ি থেকে মিথিলা অটো শোরুম পর্যন্ত ১৮০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের সড়কটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এফ এইচ এন্টারপ্রাইজ’। নিয়ম অনুযায়ী ঢালাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ দিনের আলোয় সম্পন্ন করার কথা থাকলেও তা মানা হয়নি। স্থানীয়দের অভিযোগ, মাগরিবের পর থেকে কাজ শেষ হওয়া পর্যন্ত কোনো প্রকৌশলীকে ঘটনাস্থলে দেখা যায়নি।

​রোববার (২৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, সদ্য ঢালাই করা সড়কের ওপর পানি জমে আছে এবং পা রাখতেই কাঁচা কংক্রিট দেবে যাচ্ছে, যা কাজের মান নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে।

​স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রাত ১০টা পর্যন্ত কাজ হয়েছে, কিন্তু কোনো প্রকৌশলীকে দেখিনি। কাজের মান তদারকি করার কেউ ছিল না।”

​এ বিষয়ে দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাখাওয়াত আলী বলেন, “কাজ শুরু করতে দেরি হওয়ায় শেষ করতেও দেরি হয়েছে। আমি মাগরিবের আগে পর্যন্ত সেখানে ছিলাম। সার্বক্ষণিক তদারকির জন্য আমাদের স্টাফ আলিফ সেখানে ছিল।” তবে তদারকির দায়িত্বে থাকা ব্যক্তি প্রকৌশলী নন—এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি এড়িয়ে যান।

​ঠিকাদারি প্রতিষ্ঠান এফ এইচ এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী আল ফাহাদ জোহা বলেন, “রাত পৌনে ৯টা পর্যন্ত কাজ চলেছে। অনুমতি সাপেক্ষেই আমি কাজ করেছি। অনুমতি কে দিয়েছে, তা জানতে হলে প্রকৌশলীর সঙ্গে কথা বলুন।”

​সার্বিক বিষয়ে দেবীগঞ্জ পৌরসভার প্রশাসক আব্দুল্লাহ বিন জিয়া বলেন, “বিকেলে আমি পরিদর্শনে গিয়েছিলাম। তখন মনে হয়েছিল তারা দিনের মতো কাজ শেষ করবে। কিন্তু রাত পর্যন্ত কেন কাজ হলো, তা ঠিকাদারের কাছে জানতে চাইব। প্রয়োজনে প্রকৌশলীকে নিয়ে পুনরায় সরেজমিনে গিয়ে কাজের মান যাচাই করা হবে। কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »