শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতঃ মাদক ও বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগের তাগাদা গাইবান্ধায় অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে সীতাকুণ্ডে নামাজরত অবস্থায় মা-মেয়েকে জিম্মি করে ডাকাতি: ১৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নীরব চাঁদাবাজি: জিম্মি মালিকরা, আটক ১ উত্তাল সঙ্খনদীতে লাকড়ি ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ সীতাকুণ্ডে পাহাড় ধসে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু প্রবল বর্ষণে সীতাকুণ্ডের বিভিন্ন স্থান প্লাবিত, বাড়িঘর-অফিস-মসজিদে পানির হানা দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু গৃহবধূ সুমির সন্ধান চায় পরিবার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ড পৌরসভার উন্নয়নে শত কোটি টাকার প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ জুন, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

সীতাকুণ্ড পৌরসভার ৯টি ওয়ার্ডে টেকসই উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবার মানোন্নয়ন ও পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক ‘ক্লাস্টার উন্নয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় সীতাকুণ্ড পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এবং পৌরসভা ও ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)’-এর উদ্যোগে এই কর্মশালা আয়োজিত হয়।

​সীতাকুণ্ড পৌরসভার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুন্নবী। প্রকল্পের বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন এবং ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরইউটিডিপি, এলজিইডি (ঢাকা)-এর নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান।

​কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক, পরিবেশবান্ধব ও দুর্যোগ-সহনশীল পৌরসভা গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের কোনো বিকল্প নেই। প্রকল্পের আওতায় সীতাকুণ্ডের বর্তমান ও ভবিষ্যৎ নাগরিক চাহিদা বিবেচনায় একটি টেকসই উন্নয়ন রূপরেখা তৈরি করা হবে। অংশগ্রহণকারীরা পৌর এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।

​সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আজকের কর্মশালায় প্রাপ্ত মতামত ও সুপারিশসমূহ পর্যালোচনা করে সীতাকুণ্ড পৌরসভার জন্য একটি সমন্বিত ও টেকসই উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে, যা স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।

​কর্মশালায় সীতাকুণ্ড পৌরসভার আধুনিকায়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী আলমগীর বাদশা, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তফাজ্জল হোসেন, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, সমবায় কর্মকর্তা মানজুমান আরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জমিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন প্রমুখ।

​এছাড়াও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, বিএনপি নেতা সালেহ আহমেদ সলু, সামছুল আলম আজাদ, মোজাহের উদ্দিন আশরাফ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মনছুর, পৌর সদর বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক, সাবেক কাউন্সিলর মোঃ সেলিম উদ্দীন, আইনজীবী আবদুল্লাহ আল নোমান, নুরল গণি, নাগরিক কমিটির ইকরাম সিরাজী ও মাসুদা খায়ের, শিক্ষিকা ফারহানা ইয়াছমিনসহ স্থানীয় এনজিও প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতা এবং বিভিন্ন স্তরের ৫০ জন বিশিষ্ট ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »