বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ‘খাজা-এ-বাঙাল’ হযরত কালু শাহ্ ইয়ামেনী (রহ.)-এর বার্ষিক ওরশ মাহফিল সম্পন্ন সীতাকুণ্ডে ইমামের আত্মহত্যা, চিরকুটে লিখে গেলেন কষ্টের কথা সীতাকুণ্ডে মুরাদপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী ঘোষণা আওয়ামিলীগ সভা-সমাবেশ করলে গণধোলাইয়ের হুঁশিয়ারি সীতাকুণ্ড যুবদলের সুনামগঞ্জে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ সিলেটে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে মহানগর কৃষক দলের বিশাল মিছল সীতাকুণ্ডে শিশু জান্নাতুল নাঈম ইরা মনি হত্যা ও ধর্ষণচেষ্টা মামলা: সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে, ন্যায়বিচারের প্রত্যাশা সীতাকুণ্ডে ইপসা’র আয়োজনে প্রতিবন্ধিতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সীতাকুণ্ডে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি ইমরান গ্রেপ্তার হাটহাজারীর ফরহাদাবাদে কিশোর গ্যাং ও সন্ত্রাসী আলম বাহিনীর তাণ্ডব: গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন/আহ্বান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ‘খাজা-এ-বাঙাল’ হযরত কালু শাহ্ ইয়ামেনী (রহ.)-এর বার্ষিক ওরশ মাহফিল সম্পন্ন

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের আধ্যাত্মিক জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, অলিয়ে কামেল ‘খাজা-এ-বাঙাল’ হযরত খাজা কালু শাহ্ ইয়ামেনী (রহ.)-এর পবিত্র বার্ষিক ওরশ মোবারক যথাযথ ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে সলিমপুরের কালু শাহ্ নগরস্থ মাজার প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ জুন) পবিত্র ৮ই মহররম ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ভক্ত-আশেকানের সমাগমে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

​ভোর থেকেই মাজার প্রাঙ্গণে শুরু হয় দিনব্যাপী বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচি। যার মধ্যে ছিল—বাদ ফজর খতমে কোরআন ও খতমে গাউছিয়া, বাদ জোহর হামদ-নাত ও ক্বেরাত মাহফিল এবং বাদ মাগরিব বিশেষ জিকির-আজকার ও তসবিহ পাঠ। বাদ এশা ওরশ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভা ও মিলাদ মাহফিলে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণ মহান এই সাধকের জীবন ও কর্মের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

​মাহফিলে মাগরিবের পর থেকে রাত ১০টা পর্যন্ত সঞ্চালনা করেন হযরত খাজা কালু শাহ্ (রহ.) জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ মাসুদ আলম আল কাদেরী। রাত ১০টা পর্যন্ত তাফসির পেশ করেন মাওলানা সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন নেহারী এবং মাওলানা মোহাম্মদ মজিব উদ্দিন। এরপর রাত ১২টা থেকে ফজর পর্যন্ত মাহফিল সঞ্চালনা করেন মাওলানা মুফতি মোহাম্মদ মাসুদ আলম আল কাদেরী। উক্ত সময়ে তাফসির পেশ করেন মাওলানা মোহাম্মদ ফখরউদ্দিন আল কাদেরী, মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবদুল হামিদ কালুবী। শেষে ফজরের পর মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ফখরউদ্দিন আল কাদেরী।

​ওরশ পরিচালনা কমিটির আহ্বায়ক ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরছালিন জানান, ওরশ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। ভক্তদের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা নিয়োজিত ছিলেন। মাজার কমপ্লেক্সের মোতাওয়াল্লি আলহাজ্ব মোঃ সিরাজুদ্দৌলা সওদাগর ওরশে আগত সকল ভক্ত ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থেকে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য আবু সালেহ, মোঃ কবির, মোঃ সেলিম মেম্বার, মোঃ আবুল হাসেম, ইউনিয়ন বিএনপির নেতা আলহাজ্ব মোঃ সাইফুল জাহাঙ্গীর, সদস্য সচিব খ.ম. নাজিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা মোঃ জাহেদুল হাসান, আব্দুর রহিম, তারেক, মোরশেদ, মোঃ সিরাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হযরত খাজা কালু শাহ্ ইয়ামেনী (রহ.)-এর সংক্ষিপ্ত জীবনী:

চট্টগ্রামের আধ্যাত্মিক আকাশের উজ্জ্বল নক্ষত্র ‘খাজা-এ-বাঙাল’ হযরত খাজা কালু শাহ্ ইয়ামেনী (রহ.) ছিলেন একজন মহান অলিয়ে কামেল। কথিত আছে, তিনি সুদূর আরব অঞ্চলের ইয়ামেন থেকে ইসলামের সুমহান আদর্শ প্রচারের উদ্দেশ্যে বাংলায় পদার্পণ করেন। নিজের প্রচারবিমুখতা এবং ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকার কারণে তিনি সমসাময়িক বহু সাধকের চেয়ে স্বতন্ত্র ছিলেন। সলিমপুরের মাটিকে তিনি তাঁর কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন।

​তাঁর আধ্যাত্মিক উচ্চমর্যাদা সম্পর্কে ইমাম শেরে বাংলা হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ আজিজুল হক (রহ.) তাঁর ‘দিওয়ান-ই আযীয’ গ্রন্থে সবিস্তারে বর্ণনা করেছেন। তিনি কেবল একজন আধ্যাত্মিক সাধকই ছিলেন না, বরং জ্ঞানচর্চার প্রসারেও ছিলেন অবিচল। তাঁর প্রতিষ্ঠিত বা তাঁর নামে পরিচালিত ‘হযরত খাজা কালু শাহ্ (রহ.) সুন্নিয়া ফাজিল মাদরাসা’সহ বিভিন্ন দ্বীনি ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান অত্র এলাকায় ইসলামি শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রচারে আজও অগ্রণী ভূমিকা পালন করছে।

​উল্লেখ্য যে, বর্তমানে এই মাজার এস্টেটটি সরকারি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। এর আয় থেকে মসজিদ, মাদরাসা, এতিমখানা, হেফজখানা পরিচালনা এবং এলাকার অসহায়-গরিব মানুষের বিয়ে, চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে তবারক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »