বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল! সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

আওয়ামিলীগ সভা-সমাবেশ করলে গণধোলাইয়ের হুঁশিয়ারি সীতাকুণ্ড যুবদলের

  • আপডেট সময়ঃ বুধবার, ২৪ জুন, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি | ২৩ জুন ২০২৬

​অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​আজ বুধবার বিকাল ৫টায় সীতাকুণ্ড উত্তর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিল পরবর্তী পথসভায় বক্তারা কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ কোনো দলের এদেশে রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগের কেউ সভা, সমাবেশ বা মিছিল করার চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।

​উপস্থিত নেতৃবৃন্দ:

  • ​প্রধান অতিথি: ডা. কমল কদর, আহ্বায়ক, সীতাকুণ্ড উপজেলা বিএনপি।
  • ​প্রধান বক্তা: মো. মোরছালিন, সদস্য সচিব, সীতাকুণ্ড উপজেলা বিএনপি।
  • ​বিশেষ অতিথি: ফজলুল করিম চৌধুরী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, সীতাকুণ্ড উপজেলা বিএনপি।
  • ​সভাপতিত্ব করেন: সাহাবুদ্দিন রাজু, সভাপতি, সীতাকুণ্ড উপজেলা যুবদল।
  • ​সঞ্চালনায় ছিলেন: মো. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক, সীতাকুণ্ড উপজেলা যুবদল।

​এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি মো. ইউসুফ নিজামী, সাবেক সেক্রেটারি ও পৌর কাউন্সিলর শামছুল আলম আজাদ, পৌর বিএনপির সদস্য সচিব সালে আহমদ ছলু, পৌর বিএনপি নেতা বখতিয়ার উদ্দিন, সাবেক কাউন্সিলর সেলিম উদ্দিন এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন।

​সমাবেশে উপস্থিত ছিলেন যুবদল নেতা লোকমান হোসেন, মো. ইব্রাহীম, নুরুন্নবী সাইফুল, কাজী বদরুদ্দীন, সেলিম মাহমুদ, সোহেল আরমান, আবু জাফর, আবু সালেক, মনছন আলী, একরামুল হক, রবি, আলাউদ্দিন, রাসেল, মান্নান, বাবুল শাস্ত্রী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »