শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল চট্টগ্রামের সাগরপাড়ে রাতের আঁধারে ‘নামধারী সাংবাদিকদের’ সমাগম: সাংবাদিকতা নাকি অপরাধের ঢাল? সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসব শুরু সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল! সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি:

​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে সেখানে নিজ বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রায় ২৫ বছর ধরে তিনি প্রবাসে কর্মরত ছিলেন।

​নিহত শফিউল আলম সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাদেমপাড়া গ্রামের শাহ আলমের নতুন বাড়ির বাসিন্দা এবং মো. আরিফুর রহমানের পুত্র।

​পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে সৌদি আরবে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শফিউল আলম। দ্রুত ব্যবস্থা নেওয়ার আগেই স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন। তার আকস্মিক মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে পরিবার ও আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

​নিহতের মেয়ের জামাই মামুনুর রশিদ বলেন, “দীর্ঘ ২৫ বছর ধরে পরিবারের সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য আমার শ্বশুর প্রবাসে হাড়ভাঙা খাটুনি খেটেছেন। হঠাৎ তার মৃত্যুর সংবাদ আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। পরিবারে এখন শোকের মাতম চলছে।” তিনি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে শেষবার দেখার সুযোগ করে দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

​স্থানীয়রা জানান, শফিউল আলম অত্যন্ত সজ্জন, পরিশ্রমী ও মানবিক মানুষ ছিলেন। দীর্ঘ প্রবাসজীবনে তিনি যেমন পরিবারের হাল ধরেছিলেন, তেমনি এলাকার মানুষের বিপদে-আপদেও পাশে দাঁড়াতেন। তার মৃত্যুতে পরিবার একজন অভিভাবককে হারাল, আর এলাকাবাসী হারাল একজন ভালো মানুষকে।

​বর্তমানে মরহুমের মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »