শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল চট্টগ্রামের সাগরপাড়ে রাতের আঁধারে ‘নামধারী সাংবাদিকদের’ সমাগম: সাংবাদিকতা নাকি অপরাধের ঢাল? সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসব শুরু সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল! সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি:

​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. ইসফাত হোসেন নিহাল (১৩)। সে বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহমুদাবাদ গ্রামের আশরাফুল আলমের ছেলে। গত রবিবার (১৪ জুন) থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

​নিখোঁজ শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার সকালে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে নিহাল বাড়ি থেকে বের হয়। কিন্তু ওইদিন বিকেলে পরিবারের সদস্যরা মাদরাসা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারেন যে, সে সেদিন মাদরাসায় পৌঁছায়নি। এরপর আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে নিহালের মা মোমেনা খাতুন সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

​নিহালের মা সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকে তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। তিনি আরও জানান, নিহাল ইদানীং মাদরাসায় যেতে কিছুটা ভয় পেত, তবে এর সুনির্দিষ্ট কোনো কারণ সে জানায়নি।

​ইসফাত হোসেন নিহালের সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে সীতাকুণ্ড থানা অথবা দোয়াজিপাড়া মদিনাতুল ইসলামিয়া মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এছাড়া তথ্যের জন্য ০১৮১৭-৭৩৭৩৬০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »