বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে জনকল্যাণ ফোরামের ভ্যানগাড়ি ও ওজনমাপক যন্ত্র বিতরণ

  • আপডেট সময়ঃ শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আজ (২৩ মে) বিকেলে সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুবিধাবঞ্চিত দুজন ব্যক্তির মাঝে ভ্যানগাড়ি ও ওজনমাপক যন্ত্র বিতরণ করা হয়েছে। সহায়তাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—সৈয়দপুর ইউনিয়নের পূর্ব-বাঁকখালী গ্রামের মোহাম্মদ সুমন এবং সীতাকুণ্ড পৌরসভার এয়াকুবনগর মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হারুন।
সীতাকুণ্ড পৌর সদরস্থ এল কে সিদ্দিকী স্কয়ারে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের সভাপতি আজিজ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান এবং অর্থসচিব রোটারিয়ান মোহাম্মদ বোরহান উদ্দিন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের পৃষ্ঠপোষক সদস্য এবং সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ আলী সিআইপি-এর ৪৫ হাজার টাকা আর্থিক অর্থায়নে এই ভ্যানগাড়ি ও ওজনমাপক যন্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বাকি ৮টি ইউনিয়নেও (বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারি ও সলিমপুর) পর্যায়ক্রমে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এই ভ্যানগাড়ি ও ওজনমাপক যন্ত্র বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »