সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ভূরুঙ্গামারী হাটবাজারের দক্ষিণ গলি সংস্কারের অভাবে ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা।

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ (কুড়িগ্রাম)

​কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র ভূরুঙ্গামারী হাটবাজারের দক্ষিণ পাশের গুরুত্বপূর্ণ গলিটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
​সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই দক্ষিণ পাশের এই গলিতে হাঁটু পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে। এই পথ দিয়ে প্রতিদিন শত শত মানুষ এবং পণ্যবাহী রিকশা-ভ্যান চলাচল করে। রাস্তার বড় বড় গর্তের কারণে প্রায়ই পণ্যবাহী ভ্যান উল্টে মালামাল নষ্ট হচ্ছে এবং ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

অন্যদিকে রাস্তার এই বেহাল দশার কারণে স্থানীয় ব্যবসায়ীরা পড়েছে
​ক্রেতা সংকটে। রাস্তার বেহাল দশার কারণে ক্রেতারা এই গলিতে আসতে চান না, যার সরাসরি প্রভাব পড়ছে বেচাবিক্রির ওপর।
পণ্য আনা-নেওয়ার সময় ভ্যান উল্টে মালামাল নষ্ট হওয়ায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

জানা গেছে, গত কয়েক বছরে এই হাটবাজারের খাজনা বাবদ প্রায় ১ কোটি টাকা মতো ইউনিয়ন পরিষদে জমা ছিল। স্থানীয়দের অভিযোগ, গত বছরের ইজারা চলাকালীন বাজারের অন্যান্য সব গলি সংস্কারের প্রকল্প গ্রহণ করা হলেও রহস্যজনক ভাবে দক্ষিণ পাশের এই অংশটি বাদ রাখা হয়।

​কর্তৃপক্ষের বক্তব্য-
​উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলিজনিত অনুপস্থিতিতে উপজেলা প্রকৌশলী জনাব মোঃ ইনছাফুল হক সরকার-এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ​”বিষয়টি আমাদের নজরে আছে। বর্তমানে ইউএনও পদটি শূন্য থাকায় নতুন প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না। নতুন ইউএনও মহোদয় যোগদান করলেই অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

​এলাকাবাসীর প্রত্যাশা-
​বাজারের অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে এবং জনস্বার্থে অনতিবিলম্বে এই গলিটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »