শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জের জগন্নাথপুরে সবার প্রিয় সাদামনের মানুষ আংগুর মিয়া চেয়ারম্যান আর নেই

  • আপডেট সময়ঃ বুধবার, ১৩ মে, ২০২৬


জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২নং পাটলি ইউনিয়নের সফল চেয়ারম্যান সবার প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি সাদামনের মানুষ মোঃ আংগুর মিয়া আর নেই।


(১২ মে) মঙ্গলবার সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আংগুর মিয়ার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভূগছিলেন। আংগুর মিয়ার অকাল মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে। তাঁর পরিবারে চলছে শোকের মাতম। সবাইকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। তাঁর শুণ্যতা কোন দিন পূরণ হবার নয়। মৃত্যুকালে তিনি তাঁর সুযোগ্য সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


এদিকে-সফল ইউপি চেয়ারম্যান আংগুর মিয়ার অকাল মৃত্যুতে জগন্নাথপুর উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।


শোক প্রকাশ করেন জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো.শাহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউপি চেয়ারম্যান মো.আইয়ূব খান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া প্রমুখ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »