
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ বার কাউন্সিলের ৮ম অ্যাডভোকেটশিপ (এনরোলমেন্ট) পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন চন্দনাইশ থানার হাশিমপুর ৫ নং ওয়ার্ডের কৃতিসন্তান অ্যাডভোকেট মোঃ খোরশেদ আলম (আকিব)।
গত ১৬ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে তিনি আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণ হন। এর মাধ্যমে তিনি আইন পেশায় প্রবেশের গুরুত্বপূর্ণ ধাপ সফলতার সাথে অতিক্রম করেন।
অ্যাডভোকেট মোঃ খোরশেদ আলম (আকিব) সাউদার্ন বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-এর আইন বিভাগ থেকে এলএল.বি (অনার্স), এল এল.এম (মাস্টার্স অব ল’) ডিগ্রী অর্জন করেন এবং বর্তমানে বর্তমানে আইনজীবী হিসাবে চট্টগ্রাম জজকোর্টে নিয়োজিত আছেন। তিনি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। অনার্স সম্পন্নের পর তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে শিক্ষানবিশকাল শেষ করেন। পরবর্তীতে বার কাউন্সিলের ৮ম অ্যাডভোকেটশিপ পরীক্ষার প্রিলিমিনারি, লিখিত ও মৌখিকড়এই তিন ধাপে সফলভাবে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেটশিপ অর্জন করেন।
তিনি চন্দনাইশে উপজেলার দক্ষিণ হাশিমপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরহুম এখলাছুর রহমানের ৬ষ্ট পুত্র। তিনি ২০০৯ সালে খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ এ এসএসসি এবং ২০১১ সালে পটিয়া সরকারি কলেজ থেকে মানবিক বিভাগ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
এই সাফল্যের জন্য তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং তার মরহুম পিতা মাতা, ভাইবোন শিক্ষকমণ্ডলী, সিনিয়র আইনজীবী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খবর বিজ্ঞপ্তির।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply