বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস সীতাকুণ্ডে সংবাদ সম্মেলনে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে সংবাদ সম্মেলনে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সীতাকুণ্ড প্রতি‌নি‌ধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা মো. রোকন উদ্দিন মেম্বারসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে “ষড়যন্ত্রমূলক ও মিথ্যা” দাবি করে সংবাদ সম্মেলন করেছে সীতাকুণ্ড উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
রবিবার (১৫ মার্চ) স্থানীয়ভাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সন্ত্রাস দমনে দলীয় নেতাকর্মীরা নৈতিক সমর্থন ও সহযোগিতা প্রদান করেছিলেন। এতে এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের আতঙ্কের অবসান ঘটেছে বলে তারা দাবি করেন।
বক্তারা অভিযোগ করেন, ওই ঘটনার পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু গণমাধ্যমে যুবদল নেতা রোকন উদ্দিন মেম্বারের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের মাধ্যমে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা তারা রাজনৈতিক হয়রানি হিসেবে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অতীতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সদস্যরা জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সাম্প্রতিক যৌথ অভিযানের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করে বক্তারা সংশ্লিষ্ট বাহিনীর প্রতি ধন্যবাদ জানান।
তারা বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতে কিছু অসাধু কর্মকর্তা নির্দোষ ব্যক্তিদের মামলায় জড়াচ্ছেন—এমন অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেওয়ার কথাও জানান নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সভাপতি ফজলুল করিম চৌধুরী। উপস্থিত ছিলেন যুবদলের মো. ইসমাইল হোসেন, মো. খোরশেদ আলম মেম্বার, সাধারণ সম্পাদক মো. কোরান আলী সাহেদ, তাঁতীদলের সভাপতি এস. এম. লোকমান হাকিম,যুবদলের মোহাম্মদ জাহাঙ্গীর, খ. ম. নাজিম উদ্দীন, মো. সাহাব উদ্দীন (রাজু), মো. সাইফু উদ্দিন, মো. আনোয়ার হোসেন ও মো. মঞ্জু সহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের সভাপতি,সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি বন্ধের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »