সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ-
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডের সন্ধীপ চ্যানেল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকীর মুখে বেঁড়ীবাধ,বাড়ীঘর

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় সন্ধীপ চ্যানেল থেকে অর্ধশতাধিক অবৈধভাবে বালু উত্তোলনে হুমকীর মুখে জান মাল রক্ষাকারী বেঁড়ীবাধ ও বসবাসকারী বাসিন্দারা। মহাসড়কে বালু আর বালুতে একাকারে পরিবেশ দূষনে বাড়ছে সর্দি কাঁশি।

 

সীতাকুণ্ডের ফৌজদারহাট,শীতলপুর বারআউলিয়া, জোড়আমতল,কুমিরাঘাট,বাঁশবাড়িয়া,বাড়বকুণ্ড,গুলিয়াখালী সাগর উপকূল সন্ধীপ চ্যানেলে নির্ভিগ্নে প্রায় অর্ধশতাধিক শক্তিশালী ড্রেজার দিয়ে রাতদিন অবৈধ বালু উত্তোলন জীবনরক্ষাকারী বেঁড়ীবাধ হুমকীর মুখে,সাথে উপকূলে বসবাসরত লক্ষাধিক লোকের বাড়ীঘর বিলিন
হওয়ার আশংক্ষা করছে।

বারআউলিয়ার বাসিন্দা মোঃ এয়াকুব আলী জানায়, সাগর উপকূল থেকে প্রায় অর্ধশতাধিক ড্রেজার মেশিন দিয়ে দিনরাত বালু উত্তোলন করছে বেশ কয়টি চক্র। চক্রগুলো প্রভাবশালী হওয়ায় প্রশাসন ও অসহায়াত্ব বোধ করছে। কোন আইন বা বাধাই বালু উত্তোলনকারীদের কে দমাতে ব্যর্থ হচ্ছে। গত ফেব্রুয়ারীর শেষের দিকে উপজেলা প্রশাসন, কোষ্টগার্ড এক ঝটিকা অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছিল।পাশাপাশি কয়েকটি ড্রেজার জব্ধ ও করেন,এই জব্ধকৃত ড্রেজার দিয়েই পরদিন থেকে বালু উত্তোলন কার্যক্রম চালু করে দেয় এই প্রভাবশী চক্রটি।

অতিসম্প্রতি বালু উত্তোলন,জালানী তেল সরবরাহ অধিপত্য বিস্তার নিয়ে কয়েক দফা মারামারী,সাহাবুদ্দিন নামে একজন দারোয়ান খুন ও হয়েছে বাড়বকুণ্ডে। শত শত ট্রাক বালু সরবরাহ করতে গিয়ে বৃহশঃবার ভোররাতে বাড়বকুণ্ডে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক ট্রাক চালক মারাত্বক আহত হয়েছে,গাড়ীরও ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে রাতদিন সাগরের বালু বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করতে গিয়ে ঢাকা চট্গ্রাম মহাসড়কে বালু আর বালু একাকার হয়ে পড়ায় পরিবেশ মারাত্বক দূষিত
হয়ে পড়েছে। মহাসড়কের আশে পাশের বাসিন্দা,বাজারহাটের লোকজনের সর্দিকাশি ভূগছেন।
বাড়বকুণ্ড বাজারের এক ব্যবসায়ী জানান,শত শত ড্রাম ট্রাক চলাচলে জনজীবন অস্হির করে তুলেছে,লোকজন চলাচলে, ব্যবসার ও ভিঘ্ন ঘটছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম জানায়, উপকূলীয় সাগর থেকে বালু উত্তোলন বন্ধ করতে কয়েকবার অভিযান চালানো হয়েছে, আগুন দিয়ে ড্রেজার জ্বালিয়ে দেয়া হয়েছে,বেশ কয়জনকে গ্রেফতার ও করা হয়েছে,মামলা হয়েছে,খুন খারাপী হয়েছে,তারপরও বন্ধ করা সম্ভব হয়নি।বালু উত্তোলনকারীরা বেপোয়ারা হয়ে পড়েছে। তারা আইনকানুন মানতে নারাজ, লোকবল,স্পীড বোর্ডের সংকটে নিয়মিত টহল সম্ভব হয়নি। খুব শিগ্রি আবারো সাড়াশী অভিযান চালানো হবে সাগর উপকূল সন্ধীপ চ্যানেলে।
উল্লেখ্য,অবৈধ বালু পেয়ে একশ্রেণীর লোক সরকারী সড়ক ও জনপথের জায়গা ভরাট করার মহোৎসব চলছে। তাছাড়া কৃষি জমি ভরাট করে চলছে ভিটা,কারখানা,বিভিন্ন স্হাপনা তৈরীর মহোৎসব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »