বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নাটোরের বড়াইগ্রামে জলাশয়ের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

  • আপডেট সময়ঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে বাড়ীর পাশের
জলাশয়ের পানিতে ডুবে আনাফ হোসেন ও হুমাইরা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৌমুহান গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আনাফ হোসেন ওই গ্রামের সোহেল হোসেনের ছেলে এবং হুমাইরা পাবনার ফরিদপুরের থানাপাড়া এলাকার একরামুল ইসলাম নয়নের মেয়ে। হুমাইরা তার মায়ের সাথে নানীর বাড়ীতে বেড়াতে এসেছিল। নিহতরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও নিহত শিশুর পারিবারের সদস্যরা জানায়, শিশু আনাফ তার ফুফাতো বোন হুমাইরাকে সাথে নিয়ে বাড়ীর পাশে সরকারী জলাশয়ের পাড়ে খেলা করছিল। খেলা করার কোন এক সময় অসাবধানতাবসত তারা পানিতে পড়ে যায়। এদিকে অনেক সময় শিশুদের কোন সারা শব্দ না পেয়ে শিশু হুমাইরার মা পিংকি বেগম বাহিরে এসে মেয়ের খোঁজ করে। এ সময় তার মেয়েকে খুঁজে না পেয়ে চিৎকার দিলে প্রতিবেশী সহ পরিবারের সদস্য বেড়িয়ে আসে এবং আনাফ ও হুমাইরাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা বলে জানায়। পরে স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পাশের সরকারী জলাশয়ের পানিতে শিশু দুইজনকে ভাসতে দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »