শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড সন্ধীপ চ্যানেল থেকে অবৈধ বালু উত্তোলনকালে ১৩ জন আটক,তিন লক্ষ্য ত্রিশ হাজার টাকা জড়িমানা

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ড উপজেলার সমুদ্র উপকূলে সন্ধীপ চ্যানেল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে আজ সকাল ১১ টা থেকে উপজেলার কুমিরা, বাশবাড়িয়া, বাড়বকুণ্ড, গুলিয়াখালীসহ অন্যান্য সমুদ্র তীরবর্তী স্পটে ৩ ঘন্টার যৌথ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসনের এই যৌথ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সীতাকুণ্ড, চট্টগ্রাম আব্দুল্লাহ আল মামুন। এসময় সমুদ্রে অবৈধভাবে বালু উত্তোলন এবং এই উত্তোলিত বালু পরিবহনের দায়ে ১৩ জনকে আটক করা হয়। বিভিন্ন অপরাধের দায়ে এমবি রাকিব ১ বাল্কহেড -২০ হাজার টাকা, এমবি নাহিদ লাবিবড্রেজার (মেসার্স মিঞা খান এন্টারপ্রাইজ) -৫০ হাজার টাকা, মেসার্স এম আর ট্রেডার্স -৬০ হাজার টাকা, এমবি আফরামুন্সী বাল্ক হেড -২০ হাজার টাকা, এমবি ফাইজা এন্ড মাইশা ট্রান্সপোর্ট বাল্কহেড-২০ হাজার টাকা, ইয়া আল্লাহ ড্রেজার -৫০ হাজার টাকা, মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজ (ড্রেজার) -৫০ হাজার টাকা , একরাম জুনায়েদ বাল্কহেড-২০ হাজার টাকা, এমবি মক্কা মদিনা বাল্কহেড-২০ হাজার টাকা, ফারিয়া ঈসা বাল্কহেড-২০ হাজার টাকাসহ মোট ৩ লক্ষ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে এই মর্মে অভিযুক্ত সকলকে সতর্ক করা হয় পরবর্তী অভিযানে অবৈধ বালু উত্তোলনের প্রমান পেলে একাজে ব্যবহৃত সকল সরঞ্জামাদি জব্দ করা সহ অপরাধীকে কারাদণ্ড প্রদান করা হবে এবং ইজারা শর্ত ভঙ্গ হলে (প্রযোজ্য ক্ষেত্রে) ইজারা বাতিল করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »