মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিএসবিআরএ-তে প্রশাসক নিয়োগ, দায়িত্ব গ্রহণ

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)-এর কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
সংগঠনটির ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির মেয়াদ গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে শেষ হয়। বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার কথা থাকলেও বিভিন্ন অনিয়ম ও অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত নির্বাচন বোর্ড পদত্যাগ করায় সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে আইনগত জটিলতা সৃষ্টি হয়।
পরবর্তীতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ অনুযায়ী কমিটির মেয়াদ ছয় মাস বাড়ানোর জন্য আবেদন করা হলেও বাণিজ্য মন্ত্রণালয় তা অনুমোদন না করে সংগঠন পরিচালনার জন্য প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার মহাপরিচালক মোহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আবু সাফায়াত মোহাম্মদ শাহেদুল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নবনিযুক্ত প্রশাসক গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি সংগঠনের সাধারণ সদস্য ও সাবেক কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপদেষ্টা পরিষদের সদস্য কামাল উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো. আমজাদ হোসেন চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম রিংকুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
প্রশাসক আবু সাফায়াত মোহাম্মদ শাহে দুল ইসলাম বলেন, নির্বাচন ও বিশেষ পরিস্থিতি বিবেচনায় মন্ত্রণালয় যে দায়িত্ব অর্পণ করেছে তা তিনি আইন ও বিধি অনুযায়ী যথাযথভাবে পালন করবেন। তিনি সংগঠনের সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রীদের সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে সৌজন্য সাক্ষাৎ করার কথাও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »