শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে সাতবাড়িয়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও সমাবেশ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সমুদ্র উপকূলে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা! জেলেদের জাল ছিঁড়ে ফেলার অভিযোগ।

  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সীতাকুণ্ডের ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন ৬ নং ওয়াড সমুদ্র উপকূল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় জেলে ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন এবং ইউনি গ্যাস সংশ্লিষ্ট জাহাজের কাজে নিয়োজিত কিছু বোট চলাচলের সময় জেলেদের মাছ ধরার জাল ছিঁড়ে ফেলে দেয়, ফলে ক্ষতিগ্রস্ত হয় তাদের জীবিকা।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনের পর দিন এ ধরনের ঘটনার ফলে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী দুটি বোট আটক করে। পরে বোটে থাকা ব্যক্তিদের ছেড়ে দেওয়া হলেও ঘটনাটি নতুন করে উত্তেজনার সৃষ্টি করে।
অভিযোগ রয়েছে, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত প্রভাবশালী মহলের আশ্রয়দাতারা পুলিশকে ঘটনাস্থলে ডেকে আনেন। পুলিশ এসে বোট আটকের ঘটনায় স্থানীয়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে পুলিশ সেখান থেকে সরে যায় বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, পুলিশ উল্টো তাদের বিরুদ্ধে হত্যার মামলায় জড়ানোর হুমকি দেয়। অথচ এই বোটগুলো দীর্ঘদিন ধরে সমুদ্রে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সমুদ্রে একটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে। তবে সে ঘটনায় এখনো দৃশ্যমান কোনো বিচার হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।
জেলেরা জানান, মাছ ধরার জালই তাদের একমাত্র জীবিকার মাধ্যম। সেই জাল নষ্ট হওয়ার প্রতিবাদ করতে গিয়ে তারা এখন উল্টো হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন।
এলাকাবাসীর প্রশ্ন—
অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে কেন সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে?
স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও জেলেদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »