
বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম–৫ আসনে কৃষক দলের পক্ষ থেকে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষকদলের সদস্য সচিব সাবের আহমেদ টারজেন, মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর, আফসার, মোহাম্মদ সালেহ আহমেদ জিয়া, মোঃ আলমগীর, মোহাম্মদ জসিম, মোঃ সুমন, মোহাম্মদ ইসমাইল, মোঃ হারুনসহ দলীয় নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা বলেন, “মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আমাদের এলাকার জন্য একজন যোগ্য ও সৎ প্রার্থী। তিনি নির্বাচিত হলে এই আসনকে চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি সুন্দর ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তর করবেন।”
নেতৃবৃন্দ আরও বলেন, “আসুন আমরা সকলে মিলে আগামী ১২ তারিখ আনারস প্রতীকে ভোট দিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে বিজয়ী করি এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।”
গণসংযোগ চলাকালে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply