রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুন্ড পৌরসদরে গণসংযোগে আসলাম চৌধুরী আধুনিক পৌরসভার অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

শিল্প এবং পর্যটন নগরী সীতাকুন্ডের পৌরসভার যে অপার সম্ভাবনা রয়েছে, তাকে কাজে লাগানো গেলে সীতাকুন্ড হবে সারাদেশের মধ্যে একটি মডেল পৌরসভা। পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি স্মার্ট সিটির কনসেপ্টকে কাজে লাগাতে হবে। নিরাপত্তা আর শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রেখে কর্মপরিকল্পনা প্রনয়ন করা গেলে ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে অভিমত ব্যক্ত করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

শুক্রবার (৩০ জানুয়ারী) সকালে সীতাকুণ্ড পৌর সদরে গনসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসলাম চৌধুরী বলেন, সম্প্রীতির সীতাকুণ্ডে উগ্রবাদের স্থান নেই। এখানে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে একত্রে বসবাস করে আসছে। যারা ধর্মীয় উগ্রবাদ সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিল করতে চায়, তাদের সে স্বপ্ন পূরণ হবে না।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাব নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ খুরশিদ জামিল,সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী,সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম আজাদ কমিশনার, নুর মোহাম্মদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আগমেদ মুন্না, বিএনপি নেতা সেলিম কমিশনার, জহিরুল ইসলাম নাছির,আবু সিদ্দিক বাল্লা, রুবেল,নু রুল আলম বাবুল, সেলিম উদ্দিন কাউন্সিলর, আশেক এলাহী, আলমগীর ইমরান, শামসুদ্দিন, শহীদুল্লাহ, শহীদুল্লাহ ভুইয়া, কাইয়ুম, মফিজুর রহমান ওয়াহিদী, মাসুদা খায়ের, ফজিলাতুন নেছা, আনোয়ারা বেগম, মাহফুজা মাওলা লাকী, বখয়িার উদ্দিন, অমলেন্দু কনক, জিয়াউদ্দিন, মহিন, মেজবাহ. বাবলু, তানভির, বাপ্পী, মামুন রেজা, ইসমাঈল হোসেন ,কামরুল ইসলাম বাবলু, আশরাফ জিকু্,মাসুম, একরামুল হক সিফাত,ইলিয়াছ ভূট্রো,নেজাম উদ্দিন।
জুমা নামাজের পরে বিকাল ৩টায় নগরীর পূর্ব ফিরোজশাহ এলাকায় মহিলা সমাবেশে যোগ দেন আসলাম চৌধুরী। সমাবেশে মহানগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »