বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড খালেদা জিয়া স্মৃতি সংসদে হামলা ও অর্থলুটের অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সীতাকুণ্ডের মুরাদপুরে আবারো যুবক খুন! সিলেটে ছাতক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ? সীতাকুণ্ডে বারাকা রিসাইক্লিং শিপ ইয়ার্ড পরিদর্শনে এশিয়ান ইউনিভার্সিটির প্রতিনিধিদল সীতাকুণ্ডে জায়গা-সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সাবেক পৌর শিবির সভাপতি গুরুতর আহত সীতাকুণ্ডের ইতিহাসে এই প্রথম দুর্গম জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫ জন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জের জগন্নাথপুরে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। অন্ধকারের বিরুদ্ধে নিরন্তর, একযুগে সুনামকণ্ঠ পদার্পন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।


(১ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক দৈনিক সুনামকণ্ঠ প্রতিনিধি মো.শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার রুহুল আমিন, সাংবাদিক হুমায়ুন কবির ফরিদী, জগন্নাথপুর রিপোর্টার ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু, যুবদল নেতা সুহেল হোসাইন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি রুবেল আহমদ খোকন, সাংগঠনিক সম্পাদক মুস্তাকিম বিল্লাহ প্রমূখ।


এতে প্রবীণ মুরব্বি সুন্দর আলী, জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো.ছইল মিয়া, সালামত আলী, মৎস্যজীবি নেতা মনোরঞ্জন দাস, সাংবাদিক আমিনুল হক সিপন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের মহিলা সম্পাদক কলি বেগম, সাংবাদিক আলী জহুর, আবদুল মতিন ফুলবাড়ি, জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য, জগন্নাথপুর উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ইমরান আহমদ জিলানি, মুহি উদ্দিন, রুবান আলী, হাফিজ মুত্তাকিন আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

 

পরে দোয়া পরিচালনা করেন সাংবাদিক মাওলানা আবদুল ওয়াহিদ। সভায় বক্তারা বলেন, হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জের মুখপাত্র দৈনিক সুনামকণ্ঠ পত্রিকা। এ পত্রিকায় জেলার হাওরাঞ্চলের খবর অত্যান্ত গুরুত্বের সাথে ছাপা হয়ে থাকে। এছাড়া জাতীয় ও স্থানীয় সমস্যা, সম্ভাবনা, ইতিহাস, ঐতিহ্যের খবরও প্রকাশিত হয়।


সততা ও নিষ্টার সাথে অবিচল থেকে নিয়মিত পত্রিকাটি প্রকাশ করায় পত্রিকার সম্পাদকমন্ডলিসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »